ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: জকিগঞ্জ ও কানাইঘাট শ্রমিক দলের শীর্ষ ৬ নেতা বহিষ্কার

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০২:১৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ২৬০ বার পড়া হয়েছে

জকিগঞ্জ প্রতিনিধি | জনতা টিভি নিউজ
৩১ জানুয়ারি ২০২৬

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা ও পৌর শ্রমিক দলের শীর্ষ পর্যায়ের ৬ নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সিলেট জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. সুরমান আলী ও সদস্য সচিব মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি আদেশে এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত নেতারা হলেন—
জকিগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম,
জকিগঞ্জ পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিল আহমদ,
কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জাকারিয়া,
কানাইঘাট পৌর শ্রমিক দলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আবিদুর রহমান,
কানাইঘাট উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন
এবং ১নং লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন।

সিলেট জেলা শ্রমিক দলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ এবং জোট মনোনীত প্রার্থীর সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কৃতদের দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

জেলা শ্রমিক দলের নেতারা জানান, সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও জাতীয় স্বার্থে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না। এই বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর হবে। আদেশের অনুলিপি কেন্দ্রীয় শ্রমিক দলসহ সংশ্লিষ্ট উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের কাছেও পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: জকিগঞ্জ ও কানাইঘাট শ্রমিক দলের শীর্ষ ৬ নেতা বহিষ্কার

আপডেট সময় : ০২:১৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬