ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেটের জকিগঞ্জে ১০,২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি

জকিগঞ্জে আলেম-উলামা ও ইসলাম নিয়ে কটুক্তির অভিযোগে সাবেক চেয়ারম্যান আব্দুল খালিকের বিরুদ্ধে প্রতিবাদ।

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০২:৪৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৮৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সিলেটের জকিগঞ্জে আলেম-উলামা এবং ইসলামি নীতি নিয়ে বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালিকের বিরুদ্ধে জনরোষ তৈরি হয়েছে। গতাকল চাকসু মামুনের একটি নির্বাচনী প্রচারণায় দেওয়া তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জকিগঞ্জের তৌহিদী জনতা ও আলেম সমাজ তীব্র প্রতিবাদে ফেটে পড়েন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল নির্বাচনী সভায় বক্তব্য দিতে গিয়ে আব্দুল খালিক সর্বজন শ্রদ্ধেয় সাবেক সংসদ সদস্য ও মরহুম আলেম মাওলানা ওবায়দুল হক উজিরপুরী এবং সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। এছাড়া বক্তব্যে তিনি ইসলামি আকিদা বিরোধী মন্তব্য করে বলেন যে, “সবচেয়ে খারাপ মানুষ জান্নাতে সবার আগে যাবে” যে সকল আলেমরা তার বাড়িতে তাওয়াত খেয়েছেন তারা গু খেয়েছেন।তার এই মন্তব্যকে ইসলামি নীতিমালার চরম অবমাননা হিসেবে দেখছেন স্থানীয়রা।

বক্তব্যটি ছড়িয়ে পড়ার পরপরই ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে। নেটিজেনরা আব্দুল খালিকের এই বক্তব্যকে ‘উদ্ধত’ ও ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ বলে অভিহিত করেছেন। জকিগঞ্জের বিভিন্ন স্তরের মানুষ তার তীব্র সমালোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় আলেম সমাজ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বিভিন্ন আলেম ও উলামায়ে কেরাম জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাবেক চেয়ারম্যান আব্দুল খালিককে তার এই কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য প্রকাশ্যে ও নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষমা না চাইলে তারা সাবেক চেয়ারম্যান আব্দুল খালিককে বয়কটের ডাক দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

​বর্তমানে জকিগঞ্জ এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু বিচার ও উসকানিমূলক বক্তব্য বন্ধের দাবি জানাচ্ছেন।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিলেটের জকিগঞ্জে ১০,২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

জকিগঞ্জে আলেম-উলামা ও ইসলাম নিয়ে কটুক্তির অভিযোগে সাবেক চেয়ারম্যান আব্দুল খালিকের বিরুদ্ধে প্রতিবাদ।

আপডেট সময় : ০২:৪৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬