ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ দলীয় ঐক্যজোটের শরীক দল জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের উদ্যোগে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের নির্বাচনী সমন্বয় কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার রাত ৮.০০ঘটিকায় সিলেটস্থ হাজী কুদরত উল্লাহ মার্কেটের ২য় তলায় জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা নায়েবে আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান এবং উপাধ্যক্ষ সৈয়দ মাওলানা ফয়জুল্লাহ বাহারের সঞ্চালনার মাধ্যমে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট–৫ আসনের ১০ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী মুফতি মাওলানা আবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিস নেতৃবৃন্দ।সভায় আগামী নির্বাচনকে সফলভাবে পরিচালনার লক্ষ্যে একটি শক্তিশালী “পরিচালনা ও সমন্বয় কমিটি” ঘোষণা করা হয়। পাশাপাশি ১০ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী মুফতি মাওলানা আবুল হাসানকে বিজয়ী করার লক্ষ্যে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।সভায় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সিলেট-৫ আসনের জনগণের দ্বারে দ্বারে গিয়ে জোটের বার্তা পৌঁছে দিয়ে আগামী ১২ ই ফেব্রুয়ারী দেওয়াল ঘড়ি মার্কার বিজয় নিশ্চিত করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সংবাদ শিরোনাম ::
সিলেট-০৫ আসনের ১০ দলীয় জোট প্রার্থী মুফতি আবুল হাসানের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে সমন্বয় সভা সম্পন্ন
-
জনতা টিভি
- আপডেট সময় : ১১:০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
- ১৫২ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ












