ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য! দলীয় শৃঙ্খলা ভঙ্গ: জকিগঞ্জ ও কানাইঘাট শ্রমিক দলের শীর্ষ ৬ নেতা বহিষ্কার জকিগঞ্জে আলেম-উলামা ও ইসলাম নিয়ে কটুক্তির অভিযোগে সাবেক চেয়ারম্যান আব্দুল খালিকের বিরুদ্ধে প্রতিবাদ। সিলেট-০৫ আসনের ১০ দলীয় জোট প্রার্থী মুফতি আবুল হাসানের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে সমন্বয় সভা সম্পন্ন বিয়ানীবাজারে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট: জরুরি রক্ষণাবেক্ষণ কাজ ২৪–২৬ জানুয়ারি নতুন চারটি থানা ও দুইটি বিভাগ গঠনের অনুমোদন দিল সরকার

শাকসু নির্বাচন পক্ষে আন্দোলনে অংশগ্রহণ করায় স্বতন্ত্র জিএস প্রার্থী জুনায়েদ হাসান আজীবন বহিষ্কার

  • জনতা টিভি
  • আপডেট সময় : ১০:৩৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | সিলেট | ১৯ জানুয়ারি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন পক্ষে শিক্ষার্থীদের আন্দোলনে অংশগ্রহণ করায় স্বতন্ত্র জিএস প্রার্থী ও শাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জুনায়েদ হাসানকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. জুনায়েদ হাসানের বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে প্রাথমিক সদস্যসহ সংগঠনের সকল পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো। একই সঙ্গে ছাত্রদলের সকল নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও নির্বাচন আদায়ের দাবিতে সাম্প্রতিক সময়ে শাবিপ্রবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলমান রয়েছে। এ আন্দোলনে অংশ নিয়ে স্বতন্ত্র জিএস প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় ছিলেন মো. জুনায়েদ হাসান। বিষয়টি ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এদিকে বহিষ্কারের ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্ররাজনীতিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, এই সিদ্ধান্ত শাবিপ্রবির চলমান ছাত্র আন্দোলন ও আসন্ন শাকসু নির্বাচন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র)

শাকসু নির্বাচন পক্ষে আন্দোলনে অংশগ্রহণ করায় স্বতন্ত্র জিএস প্রার্থী জুনায়েদ হাসান আজীবন বহিষ্কার

আপডেট সময় : ১০:৩৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬