জনতা টিভি ডেস্ক | কুষ্টিয়া
কুষ্টিয়ায় বক্তব্য প্রদানকালে হঠাৎ অসুস্থ হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে তিনি বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের একপর্যায়ে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন। তার ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মীরা এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।













