ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য! দলীয় শৃঙ্খলা ভঙ্গ: জকিগঞ্জ ও কানাইঘাট শ্রমিক দলের শীর্ষ ৬ নেতা বহিষ্কার জকিগঞ্জে আলেম-উলামা ও ইসলাম নিয়ে কটুক্তির অভিযোগে সাবেক চেয়ারম্যান আব্দুল খালিকের বিরুদ্ধে প্রতিবাদ। সিলেট-০৫ আসনের ১০ দলীয় জোট প্রার্থী মুফতি আবুল হাসানের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে সমন্বয় সভা সম্পন্ন বিয়ানীবাজারে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট: জরুরি রক্ষণাবেক্ষণ কাজ ২৪–২৬ জানুয়ারি নতুন চারটি থানা ও দুইটি বিভাগ গঠনের অনুমোদন দিল সরকার

জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০৩:৫০:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৪৯২ বার পড়া হয়েছে

জনতা টিভি ডেস্ক :

সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের শাহগলী বাজারের পূর্ব বোরহানপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে সিলেট–জকিগঞ্জ সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম জুবায়ের আহমদ (৯)। সে বারহাল ইউনিয়নের বোরহানপুর গ্রামের তকু মিয়া (কবির)-এর ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসা ছুটি শেষে বাড়ি ফেরার পথে সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল জুবায়েরকে সজোরে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর মোটরসাইকেল আরোহী মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলেও ঘটনাস্থলে তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পড়ে থাকে। পরে পুলিশ সেটি উদ্ধার করে হেফাজতে নেয়।

জকিগঞ্জ থানার পুলিশ জানায়, উদ্ধারকৃত মোবাইল ফোনের সূত্র ধরে ঘাতক মোটরসাইকেল আরোহীকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিক্ষার্থীর পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র)

জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

আপডেট সময় : ০৩:৫০:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬