জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
জকিগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুনিরুল ইসলাম রাজন ও যুগ্ম আহ্বায়ক জাবেদ আহমদের উদ্যোগে এবং ভাই ব্রাদার্স গ্রুপ জকিগঞ্জের সার্বিক সহযোগিতায় এক ব্যতিক্রমধর্মী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
দ্বিতীয় অধিবেশনে জকিগঞ্জের ঐতিহ্যবাহী চুঙ্গাপুড়া পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠান দুটিতে জকিগঞ্জ বাজারের ব্যবসায়ী বৃন্দসহ জকিগঞ্জ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে জনগণের পাশে থাকাই যুবদলের মূল লক্ষ্য।
তারা আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।













