ডেস্ক রিপোর্ট | জনতা টিভিশরীফ ওসমান বিন হাদিকে হত্যার উদ্দেশ্যেই ফয়সালকে আগেই জামিনে মুক্ত করা হয়েছিল এমন বিস্ফোরক দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।শনিবার (৩ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে জুমা বলেন, “ফয়সালকে জামিনে বের করা হয়েছিল এই খুনের জন্যই। সরকারে বসা কে এই জামিনের জন্য তদবির করেছিল? কোন বিচারক এই রায় দিয়েছিলেন? তিনি কার দ্বারা নিয়োগপ্রাপ্ত? কোন আইনজীবী জামিন করিয়েছিলেন? কোন চ্যানেলে তাকে ইনকিলাব হিসেবে তুলে ধরা হয়েছিল?”তিনি আরও বলেন, কবির নামে যাকে গ্রেপ্তার করা হয়েছে, সে সেন্টারে যেদিন প্রথম ‘এটেম্প’ নেয়, সেদিন ফয়সালের সঙ্গেই ছিল। ফয়সাল ছাড়াও তার কাছেও গুরুত্বপূর্ণ তথ্য বা লিড থাকার উচ্চ সম্ভাবনা রয়েছে। এরপরও মামলার অগ্রগতি না হওয়া এবং নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না এমন বক্তব্য রহস্যজনক বলে মন্তব্য করেন তিনি।ডাকসুর এই নেত্রী মনে করেন, অনুসন্ধানী সাংবাদিকরা যদি এসব প্রশ্নের উত্তর জাতির সামনে তুলে ধরেন, তাহলে এই হত্যাকাণ্ডের অনেক অজানা জট খুলে যাবে। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটে মতিঝিল থেকে নির্বাচনী প্রচারণা শেষে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে পল্টনের বক্স কালভার্ট এলাকায় অটোরিকশায় থাকা অবস্থায় শরীফ ওসমান বিন হাদিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয় এবং বর্তমানে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সংবাদ শিরোনাম ::
হাদিকে খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়, আরও যা জানা গেল
-
জনতা টিভি
- আপডেট সময় : ০৭:৪৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- ২৯৫ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ













