জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিল। সম্প্রতি প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।জানা গেছে, ইউনিয়ন পরিষদের কার্যক্রম নির্বিঘ্ন রাখার স্বার্থে এবং স্থানীয় সরকার নীতিমালা অনুযায়ী প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিলকে সাময়িকভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব অর্পণ করা হয়। নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি ইউনিয়নের উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেছেন।স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব ও এলাকার সাধারণ মানুষ তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
সংবাদ শিরোনাম ::
বিরশ্রী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আব্দুল জলিল
-
জনতা টিভি
- আপডেট সময় : ১২:৫৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- ২৩৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ





















