ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যরাত বা সকালের মধ্যে লন্ডনের উদ্দেশে রওনা দিতে পারেন খালেদা জিয়া রাস্তায় ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর জকিগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা জকিগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচনের রিজাল্ট শিট। বিরশ্রী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আব্দুল জলিল আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, বাংলাদেশ অঞ্চলে ভূমিকম্পের অন্যতম উৎস হলো- ডাউকি ফল্ট, যেটি শেরপুর থেকে শুরু জাফলং হয়ে ভারতের করিমগঞ্জ থেকে বিস্তৃত। জকিগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচনে কোষাধ্যক্ষ পদে ‘নারিকেল গাছ’ মার্কায় তরুণ ব্যবসায়ী কে আই বুলবুলের প্রচারণায় প্রাণচাঞ্চল্য জকিগঞ্জ (সিলেট): জুলাইয়ের শহীদ শনাক্তে বিদেশি ফরেনসিক টিম; কাজ শুরু ৭ ডিসেম্বর: উপদেষ্টা আসিফ জকিগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ যুবক আটক!বারহাল কোনাগ্রামে অভিযান, নেতৃত্বে এসআই মুর্শেদ ও এএসআই রমজান আলী সংস্কারের অভাবে সরকারের এক্সিট ও নির্বাচন প্রক্রিয়া অনিশ্চিত হয়ে উঠতে পারে: আখতার হোসেন

সিলেট বিভাগের টপ ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা হিসাবে স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন জকিগঞ্জের দুই তরুণ—জসিম ও মারজান

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০৭:৫৩:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

প্রতিবেদক:

তথ্যপ্রযুক্তি খাতে অসাধারণ অবদান ও সাফল্যের স্বীকৃতি হিসেবে জকিগঞ্জের দুই তরুণ আইটি উদ্যোক্তা আহমেদ আল মারজান ও জসিম আহমদ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন মর্যাদাপূর্ণ “স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫”।

রাজধানীর কচিকাঁচা অডিটোরিয়ামে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদের হাতে এই সম্মাননা তুলে দেন আয়োজক কর্তৃপক্ষ।প্রথমজন জসিম উদ্দিন , প্লাস পয়েন্ট আইটি ইনস্টিটিউটের সিইও। ২০১৯ সাল থেকে তিনি আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ শুরু করে নিজের প্রতিষ্ঠানকে একটি শক্তিশালী পর্যায়ে নিয়ে গেছেন।

বর্তমানে তার অধীনে ১৫ জনেরও বেশি টিম মেম্বার কাজ করছেন। জসিমের গ্রামের বাড়ি জকিগঞ্জের হানিগ্রাম। বর্তমানে তিনি সিলেট শহরের উপশহরের ABC পয়েন্টে টিম নিয়ে সফলভাবে সেবা প্রদান করছেন। অন্যজন আহমেদ আল মারজান, নেক্সএজ আইটি পার্ক (NxtEdge IT Park)-এর প্রতিষ্ঠাতা ও সিইও। ২০২১ সাল থেকে ফ্রিল্যান্সিং মার্কেটে ধারাবাহিক সাফল্য অর্জন করে তিনি সিলেট অঞ্চলের অন্যতম শীর্ষ ফ্রিল্যান্সার হিসেবে পরিচিত হয়েছেন। তার প্রতিষ্ঠানে বর্তমানে ১০ জনেরও বেশি দক্ষ কর্মী কাজ করছেন। জকিগঞ্জ উপজেলার গুয়াবাড়ি গ্রামের এই কৃতিসন্তান বর্তমানে সিলেটের টিলাগড়ে টিম নিয়ে আইটি সেবা পরিচালনা করছেন।

অনুষ্ঠানে আয়োজকরা বলেন, দেশের তরুণ উদ্যোক্তাদের ডিজিটাল অর্থনীতিতে অবদানের স্বীকৃতি দিতে প্রতি বছর এই অ্যাচিভার্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ বছরের ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে জকিগঞ্জের দুই তরুণের একসঙ্গে পুরস্কার পাওয়া স্থানীয়দের মধ্যেও আনন্দ ও গর্বের সৃষ্টি করেছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মধ্যরাত বা সকালের মধ্যে লন্ডনের উদ্দেশে রওনা দিতে পারেন খালেদা জিয়া

সিলেট বিভাগের টপ ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা হিসাবে স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন জকিগঞ্জের দুই তরুণ—জসিম ও মারজান

আপডেট সময় : ০৭:৫৩:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫