ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যরাত বা সকালের মধ্যে লন্ডনের উদ্দেশে রওনা দিতে পারেন খালেদা জিয়া রাস্তায় ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর জকিগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা জকিগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচনের রিজাল্ট শিট। বিরশ্রী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আব্দুল জলিল আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, বাংলাদেশ অঞ্চলে ভূমিকম্পের অন্যতম উৎস হলো- ডাউকি ফল্ট, যেটি শেরপুর থেকে শুরু জাফলং হয়ে ভারতের করিমগঞ্জ থেকে বিস্তৃত। জকিগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচনে কোষাধ্যক্ষ পদে ‘নারিকেল গাছ’ মার্কায় তরুণ ব্যবসায়ী কে আই বুলবুলের প্রচারণায় প্রাণচাঞ্চল্য জকিগঞ্জ (সিলেট): জুলাইয়ের শহীদ শনাক্তে বিদেশি ফরেনসিক টিম; কাজ শুরু ৭ ডিসেম্বর: উপদেষ্টা আসিফ জকিগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ যুবক আটক!বারহাল কোনাগ্রামে অভিযান, নেতৃত্বে এসআই মুর্শেদ ও এএসআই রমজান আলী সংস্কারের অভাবে সরকারের এক্সিট ও নির্বাচন প্রক্রিয়া অনিশ্চিত হয়ে উঠতে পারে: আখতার হোসেন

সিলেট-৫ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান মাসরুর নিয়ে জোর আলোচনা

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০৮:২৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৪৬৭ বার পড়া হয়েছে

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা না করলেও রাজনৈতিক অঙ্গনে এক নাম এখন আলোচনার কেন্দ্রবিন্দু—মাওলানা হাবিবুর রহমান মাসরুর।জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে আসা তরুণদের দল এনসিপির পক্ষ থেকে এই আসনে কাকে শাপলা-কলি প্রতীকে মনোনয়ন দেওয়া হবে, তা নিয়ে কৌতূহল চলছে। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিউনিটি সেলের সাবেক সদস্য এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিকাল স্টাডিজ বিভাগের রেকর্ডধারী ফলাফল অর্জনকারী মেধাবী গ্রাজুয়েট হাবিবুর রহমান মাসরুর বর্তমানে এনসিপির শীর্ষ আলোচনায় রয়েছেন।ছাত্র রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় এই তরুণ চারবার যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছেন বিভিন্ন আন্তর্জাতিক কর্মসূচিতে। জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের তরুণদের আন্দোলনকে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় অনলাইন অফলাইনসহ সবজায়গায় তিনি সক্রিয় ভূমিকায় ছিলেন। জকিগঞ্জের বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও তাঁর নিবিড় সম্পৃক্ততা রয়েছে। তিনি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ‘জকিগঞ্জ স্টুডেন্টস অর্গানাইজেশন’ (ZSO)-এর সফল সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি, কওমি শিক্ষাব্যবস্থায় দাওরায়ে হাদীস সম্পন্ন করে ভারতের দারুল উলূম দেওবন্দে অধ্যয়ন করার সুবাদে জকিগঞ্জ-কানাইঘাটের কওমি মহলে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে। বর্তমানে তিনি জকিগঞ্জের সবচেয়ে বড় সামজিক সংগঠন মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জ এর দায়িত্বশীল মডারেটর হিসেবে কাজ করছেন।বর্তমানে আমেরিকার নিউইয়র্কে অবস্থানরত হাবিবুর রহমান মাসরুরকে নিয়ে আশাবাদী জকিগঞ্জ-কানাইঘাটের জুলাই যোদ্ধারা। এনসিপির কেন্দ্রীয় টিমেও তাঁর আলোচনা চলছে বলে জানা গেছে। এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মনে করছেন, তাঁর জনসম্পৃক্ততা, নেতৃত্বগুণ ও তুখোড় মেধাবী হিসেবে সাধারণ শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয়তা তাঁকে প্রার্থী ঘোষণার দৌড়ে এগিয়ে রেখেছে।দলের আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো না আসলেও এনসিপির ভেতরে ও বাইরে—সবখানেই শোনা যাচ্ছে, শাপলা কলি প্রতীকে মাওলানা হাবিবুর রহমান মাসরুরই হতে পারেন সিলেট-৫ আসনের চূড়ান্ত প্রার্থী।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মধ্যরাত বা সকালের মধ্যে লন্ডনের উদ্দেশে রওনা দিতে পারেন খালেদা জিয়া

সিলেট-৫ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান মাসরুর নিয়ে জোর আলোচনা

আপডেট সময় : ০৮:২৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫