ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যরাত বা সকালের মধ্যে লন্ডনের উদ্দেশে রওনা দিতে পারেন খালেদা জিয়া রাস্তায় ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর জকিগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা জকিগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচনের রিজাল্ট শিট। বিরশ্রী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আব্দুল জলিল আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, বাংলাদেশ অঞ্চলে ভূমিকম্পের অন্যতম উৎস হলো- ডাউকি ফল্ট, যেটি শেরপুর থেকে শুরু জাফলং হয়ে ভারতের করিমগঞ্জ থেকে বিস্তৃত। জকিগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচনে কোষাধ্যক্ষ পদে ‘নারিকেল গাছ’ মার্কায় তরুণ ব্যবসায়ী কে আই বুলবুলের প্রচারণায় প্রাণচাঞ্চল্য জকিগঞ্জ (সিলেট): জুলাইয়ের শহীদ শনাক্তে বিদেশি ফরেনসিক টিম; কাজ শুরু ৭ ডিসেম্বর: উপদেষ্টা আসিফ জকিগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ যুবক আটক!বারহাল কোনাগ্রামে অভিযান, নেতৃত্বে এসআই মুর্শেদ ও এএসআই রমজান আলী সংস্কারের অভাবে সরকারের এক্সিট ও নির্বাচন প্রক্রিয়া অনিশ্চিত হয়ে উঠতে পারে: আখতার হোসেন

নিবন্ধন পেল তিন রাজনৈতিক দল

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০৪:২৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনগণ ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এখন থেকে নির্বাচনে অংশ নিতে পারবে বৈধভাবে।

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন (ইসি) নতুন করে তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনগণ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)
মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
ইসি সচিব বলেন, “নতুন করে তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দলগুলোর নিবন্ধন সংক্রান্ত দাবি ও আপত্তি জানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।”
তিনি জানান, ১২ নভেম্বর পর্যন্ত যে কেউ এ বিষয়ে দাবি বা আপত্তি জানাতে পারবেন। নির্ধারিত সময় শেষে যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ করে গেজেট জারি করা হবে।
এসময় ইসি সচিব আরও জানান, নিবন্ধনের তালিকায় থাকা আটটি রাজনৈতিক দল শেষ পর্যন্ত যোগ্যতা অর্জন করতে পারেনি। অন্যদিকে নেজামে ইসলাম পার্টির বিষয়ে উচ্চ আদালতের আদেশের পর সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া আরও তিনটি দলের বিষয়ে তদন্ত শেষে কমিশন মনে করেছে, তারা নিবন্ধনের উপযুক্ত নয়।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মধ্যরাত বা সকালের মধ্যে লন্ডনের উদ্দেশে রওনা দিতে পারেন খালেদা জিয়া

নিবন্ধন পেল তিন রাজনৈতিক দল

আপডেট সময় : ০৪:২৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫