ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যরাত বা সকালের মধ্যে লন্ডনের উদ্দেশে রওনা দিতে পারেন খালেদা জিয়া রাস্তায় ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর জকিগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা জকিগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচনের রিজাল্ট শিট। বিরশ্রী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আব্দুল জলিল আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, বাংলাদেশ অঞ্চলে ভূমিকম্পের অন্যতম উৎস হলো- ডাউকি ফল্ট, যেটি শেরপুর থেকে শুরু জাফলং হয়ে ভারতের করিমগঞ্জ থেকে বিস্তৃত। জকিগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচনে কোষাধ্যক্ষ পদে ‘নারিকেল গাছ’ মার্কায় তরুণ ব্যবসায়ী কে আই বুলবুলের প্রচারণায় প্রাণচাঞ্চল্য জকিগঞ্জ (সিলেট): জুলাইয়ের শহীদ শনাক্তে বিদেশি ফরেনসিক টিম; কাজ শুরু ৭ ডিসেম্বর: উপদেষ্টা আসিফ জকিগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ যুবক আটক!বারহাল কোনাগ্রামে অভিযান, নেতৃত্বে এসআই মুর্শেদ ও এএসআই রমজান আলী সংস্কারের অভাবে সরকারের এক্সিট ও নির্বাচন প্রক্রিয়া অনিশ্চিত হয়ে উঠতে পারে: আখতার হোসেন

জকিগঞ্জে দুর্ধর্ষ চুরি: লক্ষাধিক টাকার মালামাল লুট, এলাকায় চরম আতঙ্ক

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০১:৪৬:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ১২৮০ বার পড়া হয়েছে

জকিগঞ্জ প্রতিনিধি : ওয়াসিম আকরাম | জনতা টিভি

সিলেটের জকিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্ব গন্ধদত্ত গ্রামে ঘটেছে এক দুর্ধর্ষ চুরির ঘটনা। গত শনিবার (২ নভেম্বর) গভীর রাতে দেলোয়ার হোসেন দিলু নামে এক ব্যবসায়ীর বাড়িতে চোরেরা হানা দিয়ে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ অর্থসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পুরো এলাকায় সৃষ্টি হয়েছে চরম আতঙ্ক।বাড়ির মালিক দেলোয়ার হোসেন দিলু জানান, “রাত ২টার দিকে কোম্পানির অনলাইন কাজ শেষ করে ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক ৪টার দিকে নবজাতক সন্তানের কান্নায় স্ত্রী জেগে উঠে দেখে ঘরে দুজন চোর অবস্থান করছে। চিৎকার দিলে চোরেরা দ্রুত পালিয়ে যায়।”তিনি আরও বলেন, “চোরেরা আমার মানিব্যাগে থাকা ৬ হাজার ৪শ টাকা, ড্রয়ারে রাখা কিস্তির জন্য জমানো ১২ হাজার টাকা এবং স্ত্রীর স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে গেছে। সবমিলিয়ে লক্ষাধিক টাকারও বেশি ক্ষতি হয়েছে আমার।”এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। বিএনপি নেতা ফয়জুর রহমান বলেন, “এলাকায় সম্প্রতি চুরির ঘটনা বেড়ে গেছে। বারবার এমন ঘটনা ঘটলেও চোরদের গ্রেপ্তার বা চিহ্নিত করা যাচ্ছে না। প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত করে চুরি যাওয়া মালামাল উদ্ধারের ব্যবস্থা নেওয়া।”স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় প্রশাসনের কাছে তারা জোর দাবি জানিয়েছেন—চোরদের দ্রুত গ্রেপ্তার করে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মধ্যরাত বা সকালের মধ্যে লন্ডনের উদ্দেশে রওনা দিতে পারেন খালেদা জিয়া

জকিগঞ্জে দুর্ধর্ষ চুরি: লক্ষাধিক টাকার মালামাল লুট, এলাকায় চরম আতঙ্ক

আপডেট সময় : ০১:৪৬:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫