নিউজ ডেক্স:জনতা টিভি
স্মারক নং-জপৌ/পৌঃআঃ/২০২৫/৫৮১তারিখঃ ৩০/১০/২০২৫ খ্রি.গণবিজ্ঞপ্তিএতদ্বারা জকিগঞ্জ পৌরসভার অধিক্ষেত্রের সকল ব্যবসায়ীবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনাদের প্রিয়জন প্রিয়মুখ এবং স্বচ্ছভাবে পরিচালনার নিমিত্ত “জকিগঞ্জ বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি নির্বাচন-২০২৫” আয়োজনের লক্ষ্যে আয়োজক সভার সিদ্ধান্ত মোতাবেক নিম্নবর্ণিত রোডম্যাপ ও শর্তাবলী নিয়ে প্রজ্ঞাপন জারি করা হলো।কর্মসূচির সময়সূচিঃ(১) ০১/১১/২০২৫ইং তারিখ রোজ শনিবার পর্যন্ত ট্রেড লাইসেন্স এর আবেদন করা যাবে।(২) ০৫/১১/২০২৫ইং তারিখ রোজ বুধবারের বাজার ব্যবসায়ীর তালিকা প্রকাশ করা হবে।(৩) ১০/১১/২০২৫ইং তারিখ রোজ সোমবারের বাজারের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।(৪) ২০/১১/২০২৫ইং থেকে ৩০/১১/২০২৫ইং তারিখ নির্বাচনের নির্ধারিত সময় নির্ধারণ করা হবে।(নির্ধারিত তারিখ ২৯ নভেম্বর, ২০২৫ইং)।(৫) সকল ব্যবসায়ী সদস্যগণ অবশ্যই হালনাগাদ ট্রেড লাইসেন্সধারী হতে হবে (সর্বশেষ তারিখ ২৯ নভেম্বর, ২০২৫ইং)।নির্বাচনের পদবীসমূহ ও নির্ধারিত জামানত মূল্য তালিকাঃক্র.নং পদবী নির্ধারিত জামানত মূল্য মন্তব্য১ নির্বাহী সহ-সভাপতি ১২,০০০/- আবেদনপত্রের সাথে ব্যাংক হিসাব নং-০৩১০০৮০০৪৮৪৮৪ বাংলাদেশ কৃষি ব্যাংক, জকিগঞ্জ শাখায় জমা দিতে হবে। প্রাপ্তি স্বীকারপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।২ সহ-সভাপতি ৯,০০০/- ৩ সাধারণ সম্পাদক ১০,০০০/- ৪ সহ-সাধারণ সম্পাদক ৭,০০০/- ৫ সাংগঠনিক সম্পাদক ১২,০০০/- ৬ কোষাধ্যক্ষ ১০,০০০/- ৭ কার্যনির্বাহী সদস্য (৫ জন) ৫,০০০/- বিঃদ্রঃ প্রার্থীর ট্রেড লাইসেন্স হোল্ডিং নং না থাকলে কিংবা পৌরসভার রেজিস্টার্ড ব্যবসায়ী না হলে, ট্রেড লাইসেন্স থাকলেও ভোটার হিসেবে বিবেচিত হবেন না।প্রশাসকজকিগঞ্জ পৌরসভা, সিলেট।














