ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

জুলাইযোদ্ধার তালিকা থেকে বাদ পড়লো সিলেটের ২৬ জনের নাম!

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০১:১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ১৫৮৭ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনে অংশ না নিয়েও জুলাই-যোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন এমন ১০৪ জন ভুয়া ব্যক্তিকে চিহ্নিত করেছে সরকার। তাদের নামের গেজেট বাতিল করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।দেশের আট বিভাগে ১০৪ জন ভুয়া জুলাই-যোদ্ধা ছাড়াও একই ব্যক্তির নামে একাধিকবার গেজেট প্রকাশ করা হয়েছে, এমন ২৩ জনের একটি গেজেট রেখে অন্যটি বাতিল করা হবে।আহত বা আন্দোলনে সম্পৃক্ত না থাকা এবং দ্বৈত গেজেটে নাম থাকা ব্যক্তিদের গেজেট বাতিল করে বুধবার (২৯ অক্টোবর) এক প্রজ্ঞাপন জারি করা হয়।মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গেজেট বাতিলের তালিকায় সিলেট বিভাগের ২৬ জন, ময়মনসিংহ বিভাগের ২১ জন, চট্টগ্রাম বিভাগের ৩৯ জন, খুলনা বিভাগের ৯ জন, রংপুর বিভাগের ৩ জন, ঢাকা বিভাগের ১৪ জন, রাজশাহী বিভাগের ১৩ জন ও বরিশাল বিভাগের ২ জন রয়েছেন।সিলেট বিভাগের বাতিল হওয়া ২৬ জনের মধ্যে রয়েছেন— মৌলভীবাজার জেলার মোঃ আজমল আলী (গেজেট নং-২), নুর ইসলাম আহমেদ সুজন (১৫), মাহমুদুল হাসান (১৬), তামিম আহমদ (৪০), মিনহাজুর রহমান রিমন (৪১), দেলোয়ার আহমেদ সেলিম (৪৬), মো. রিয়াদ মাহমুদ রকি (৪৯), মো. আরিফুল ইসলাম (৫০), শেখ মো. মাহফুজুর রহমান মাহিন (৫১), জমির মিয়া (৫২), মো. রায়হান চৌধুরী (৫৪), মো. রুমান আহমেদ (৫৫), হুমায়ুন আহমদ (৫৬), তানবির মিয়া (৫৭), নবিবুর রহমান (৫৯), জিসাম হোসেন রাহী (৭৩), ইমাদ উদ্দিন আহমেদ (৮০), মো. আলী হোসেন (৮৯), তারেকুল ইসলাম তারেক (৯০), মো. সুমন (৯), নাঈম আহমদ (৯০৬), সিলেট জেলার ফখরুল হাসান (৩৫৬), সুনামগঞ্জ জেলার মো. রুহুল আমিন (৪৪৫), মোফাজ্জল হোসেন (৪৯১), মো. আফতাব উদ্দিন (৫৭১), আল-হেলাল মো. ইকবাল মাহমুদ (৫৮৫) ও মো. মোবারক হোসেন (৬০১)।মন্ত্রণালয় জানিয়েছে, যারা প্রতারণার মাধ্যমে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়ে সরকারের অর্থ আত্মসাৎ করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে আহতদের সহায়তার জন্য সরকার একটি বিশেষ তালিকা তৈরি করেছিল। পরবর্তীতে যাচাই-বাছাইয়ে দেখা যায়, অনেকের নাম ভুলভাবে তালিকাভুক্ত হয়েছে, যা সংশোধনের অংশ হিসেবেই এই গেজেট বাতিল করা হয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

জুলাইযোদ্ধার তালিকা থেকে বাদ পড়লো সিলেটের ২৬ জনের নাম!

আপডেট সময় : ০১:১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫