জনতা টিভি অনলাইন ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা যুবদল নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা যুবশক্তি (এনসিপি) নেতারা।সোমবার (২৭ অক্টোবর) রাতে সিলেট জেলা যুবশক্তি (এনসিপি)-এর নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করে জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদের হাতে ফুলের তোড়া তুলে দেন।সিলেট জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক ফয়জুল ইসলাম বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবশক্তি (এনসিপি)-এর আহ্বায়ক জাবের আহমদ, মুখ্য সংগঠক তারেক জামিল, সদস্য সচিব সাদিকুর রহমান, মিজানুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।প্রতিষ্ঠাবার্ষিকীর এই সৌহার্দ্যপূর্ণ মুহূর্তে দুই সংগঠনের নেতারা একে অপরের প্রতি শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।














