ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিয়ানীবাজারে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট: জরুরি রক্ষণাবেক্ষণ কাজ ২৪–২৬ জানুয়ারি নতুন চারটি থানা ও দুইটি বিভাগ গঠনের অনুমোদন দিল সরকার মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জামায়াত প্রার্থীর বাড়ি অবরুদ্ধ শাকসু নির্বাচন পক্ষে আন্দোলনে অংশগ্রহণ করায় স্বতন্ত্র জিএস প্রার্থী জুনায়েদ হাসান আজীবন বহিষ্কার বক্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে কুষ্টিয়া জেলা জামায়াত আমিরের ইন্তেকাল জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন জকিগঞ্জ উপজেলার তানিম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসিলেট-৫ আসনের প্রার্থী ওবায়দুল্লাহ ফারুককে শোকজ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত জকিগঞ্জে যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ভয়াবহ ডাকাতি।

  • জনতা টিভি
  • আপডেট সময় : ১২:৩৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৫৭৩ বার পড়া হয়েছে

সিলেটের জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নে এক প্রবাসীর বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পশ্চিম গোটারগ্রামের মছলুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। মছলুল হকের দুই ছেলে ডুবাই ও এক ছেলে সিঙ্গাপুর রয়েছেন।ডাকাতরা প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লক্ষ ৬০ হাজার টাকা ও উন্নতমানের দু’টি মোবাইল সেটসহ ঘরের মুল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ডাকাতির বিভিন্ন আলামতসহ গোটারগ্রামের এবাদুর রহমানের ছেলে ফয়সল আহমদ (৩৭)কে পুলিশ আটক করেছে।বাড়ির মালিক মছলুল হক বলেন, রাত সাড়ে ৩টার দিকে ডাকাতদল ঘরের দরজা ভেঙে ঢুকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ঘরে থাকা আমি ও আমার এক ছেলের হাত-পা ও চোখ বেঁধে ফেলে। এরপর ৬–৭ জনের ওই সশস্ত্র দল ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করতে শুরু করে। এ সময় ঘরের বাহিরেও ডাকাতদের আনাগোনা শোনা গেছে। তিনি আরও জানান, আমাদেরকে বাঁধার আগে আমি ২/৩ জন লোককে চিনতে পেরেছি। ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের লোকজনের চিৎকার শুনে প্রতিবেশীরা আসলে আমরা ৯৯৯-এ কল দিলে তাৎক্ষণিক জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে ডাকাত দলের চলার পথ অনুস্মরণ করে একই গ্রামের ফয়সল আহমদকে আটক করে। আটককালে ফয়সলের শরীর কাঁদাযুক্ত ছিল এবং তাঁর সাথে ইয়াবা ছিল।জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানিয়েছেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল গিয়ে সন্দেহজনক একজনকে আটক করেছে। বর্তমানে তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।উল্লেখ্য যে, এ ঘটনার মাত্র দু’দিন আগে গোটারগ্রামের সাবেক ইউপি সদস্য মৃত তাহির আলীর বাড়িতে একই কায়দায় ডাকাতি সংঘটিত হয়। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

বিয়ানীবাজারে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট: জরুরি রক্ষণাবেক্ষণ কাজ ২৪–২৬ জানুয়ারি

জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ভয়াবহ ডাকাতি।

আপডেট সময় : ১২:৩৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫