*জনতা* টিভি অনলাইন ডেস্ক:
হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজে ঘটে যাওয়া সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনাটি নিয়ে জনতা টিভিতে সংবাদ প্রকাশের পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। ঘটনাটিকে কেন্দ্র করে আজ কলেজ প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।সভায় উপস্থিত ছিলেন কলেজের অভিভাবকবৃন্দ, গভর্নিং বডির সদস্যবৃন্দ, জকিগঞ্জ থানার আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি, জকিগঞ্জের সাংবাদিক সমাজ এবং কলেজের অধ্যক্ষ।আলোচনায় বক্তারা সাম্প্রতিক ঘটনার নিন্দা জানিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।বিষয়টি শাস্তিমূলক পদক্ষেপের আওতায় আনতে সভায় ৮ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি দ্রুত সময়ের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে কলেজে শৃঙ্খলা ভঙ্গকারী দুইজন বখাটে টিকটকারের বিরুদ্ধে সন্তোষজনক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে বলে জানানো হয়।উপস্থিত অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জনতা টিভির সময়োপযোগী প্রতিবেদনকে স্বাগত জানিয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন।














