ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

জকিগঞ্জে ফার্ণিচার ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০৭:২২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ৩৭৯ বার পড়া হয়েছে

জকিগঞ্জে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় হারুনুর রশীদ (৫৬) নামের এক কাঠমিস্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে পরিবারের সদস্যরা ঘরের দরজা খোলে ছাদের সাথে ওড়না পেচানো ঝুলন্ত লাশ দেখতে পান।নিহত হারুনুর রশীদ জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের শরীফগঞ্জ এলাকার আনন্দপুর গ্রামের মৃত আকদ্দস আলীর ছেলে। তিনি স্থানীয় শরীফগঞ্জ বাজারে ফার্ণিচার ব্যবসা ও কাঠমিস্ত্রীর কাজ করতেন।পুলিশ জানায়, হারুনুর রশীদের দু’জন স্ত্রী রয়েছেন। বড় স্ত্রী পৃথক একটি ঘরে সন্তানদের নিয়ে থাকেন। ছোট স্ত্রী ও সন্তানদের নিয়ে হারুন একই ঘরে থাকতেন। গত ২/৩ দিন পূর্বে ছোট স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে যান। একারণে তিনি ঘরে একাই ছিলেন। বুধবার দিবাগত রাত ১০ টার দিকে তিনি খাওয়া দাওয়া শেষ করে নিজ কক্ষে যান। বৃহস্পতিবার সকালে বড় স্ত্রী ও সন্তানরা এসে ডাকাডাকি করে কোন উত্তর না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান। পরে জকিগঞ্জ থানা পুলিশকে সংবাদ দিলে জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।স্থানীয়রা জানান, হারুনুর রশীদ কয়েক মাস আগে কিছুটা মানসিক রোগে আক্রান্ত ছিলেন। তবে বিগত কয়েক মাস থেকে তিনি সুস্থ ছিলেন।জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশ সরেজমিন গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে লাশ পাঠানো হচ্ছে। মেডিক্যাল প্রতিবেদনের আলোকে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

জকিগঞ্জে ফার্ণিচার ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০৭:২২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫