Road to Higher Study” সেমিনার জকিগঞ্জে
উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিতে জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি (জেডএসসি) আয়োজন করেছে “Road to Higher Study” শীর্ষক সেমিনার।দেশ-বিদেশে পড়াশোনার সুযোগ, স্কলারশিপ, আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে সচেতনতা সৃষ্টিই এ আয়োজনের মূল লক্ষ্য। সেমিনারটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, দুপুর ১টা ৩০ মিনিটে, জকিগঞ্জ সরকারি কলেজের নতুন ভবনের সেমিনার রুমে।সেমিনারে বক্তারা তাঁদের বাস্তব অভিজ্ঞতা ও দিকনির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীদের জানাবেন কীভাবে পরিকল্পনা থেকে শুরু করে বিদেশে আবেদন ও ভর্তি প্রক্রিয়া পর্যন্ত সফলভাবে এগিয়ে যাওয়া যায়।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারবেন—উচ্চশিক্ষার সঠিক দিকনির্দেশনাবিদেশে পড়াশোনার ধাপ ও প্রক্রিয়াস্কলারশিপ ও অ্যাপ্লিকেশন টিপসসফল সিনিয়রদের অনুপ্রেরণামূলক অভিজ্ঞতাসেমিনারে অতিথি বক্তা হিসেবে উপস্থিত থাকবেন—ডা. জি এম শাহাদাত হোসেন সানি, মেডিকেল অফিসার, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালপ্রকৌশলী সাকিব আল হাসান, পরিচালক, এসএএইচ কনস্ট্রাকশন ফার্মইসমাইল হোসেন খান, ব্যবস্থাপনা পরিচালক, সেন্ট্রাল মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউটজাবের আহমদ খান, শিক্ষার্থী, ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ডুয়েট)মহিউদ্দিন সুন্নাহ, শিক্ষার্থী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাস্ট)মো. নাদিম আহমদ, ইন্সট্রাক্টর, ফ্লেইমস জকিগঞ্জ












