ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

ইছামতি ডিগ্রি কলেজ তালামীযে’র নবীন বরণ ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

  • জনতা টিভি
  • আপডেট সময় : ১০:১৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ইছামতি ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য নবীন বরণ ও কলেজ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টায় কালিগঞ্জের জান্নাত কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।ইছামতি ডিগ্রি কলেজ তালামীযের সভাপতি কাওছার আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহান আহমদ চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠানটি সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে।তেলাওয়াত করেন হাফিজ কামরুল ইসলাম, নাতে রাসুল (সা.) পাঠ করেন মিনহাজুল আবেদিন, ‘রিসালাহ’ ইসলামী সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ পরিবেশন করেন মনোজ্ঞ তারানায়ে তালামীয, আর মর্সিয়া পাঠ করেন মোস্তফা আহমদ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ-এর সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী।প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সিলেট পূর্ব জেলার সহ-সভাপতি আহমদ আল মনজুর, সাধারণ সম্পাদক আবু ছায়িদ মো. আশিক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তালামীযের সাধারণ সম্পাদক আফসার হুসাইন, এমসি কলেজ তালামীযের সভাপতি মো. দেলোয়ার হোসাইন, আনজুমানে আল ইসলাহ-এর সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহ-এর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বাছিত,মনিকপুর ইউনিয়ন আল ইসলাহ শাখার সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, এবং লতিফিয়া কারি সোসাইটি ইছামতি আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক।প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী বলেন, “সমাজে নৈতিকতা ও আদর্শের পুনর্জাগরণ ঘটাতে হলে ছাত্রসমাজকে সঠিক পথে গড়ে তোলা অত্যাবশ্যক। সেই ভিত্তি হতে হবে জ্ঞান, বিশুদ্ধ আকীদা ও আখলাকে হাসানাহ। বর্তমানে জ্ঞানের পরিধি বিস্তৃত হলেও চরিত্র ও আকীদা গঠনের প্রতি মনোযোগ কমে গেছে। প্রকৃত শিক্ষা তখনই ফলপ্রসূ হয়, যখন তা আল্লাহভীতি ও উত্তম চরিত্রে পরিণত হয়।”তিনি আরও বলেন, “ছাত্ররা যদি দ্বীনি জ্ঞানে সমৃদ্ধ হয়ে সঠিক আকীদায় দৃঢ় থাকে এবং আখলাকে হাসানাহ অর্জন করে, তবে তাদের হাতেই গড়ে উঠবে একটি শান্তিপূর্ণ ও আদর্শ সমাজ।”অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি আব্দুল মুকিত ও আবু সুফিয়ান, ইছামতি কামিল মাদ্রাসা শাখার সাবেক সভাপতি আকবর আহমদ চৌধুরী, কলেজ শাখার সাবেক সভাপতি আব্দুল হাছিব তাপাদার ও সাবেক সাধারণ সম্পাদক আরিফ আহমদ, জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আবু হানিফ মো. নাঈম, ইছামতি কামিল মাদ্রাসা শাখার সভাপতি আহমদ হোসাইন আইমান, সহ-সভাপতি মিছবাহ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম চৌধুরী।এছাড়াও ইছামতি ডিগ্রি কলেজ শাখার সাবেক সভাপতি আব্দুল বাতিন চৌধুরীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা তালামীযের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

ইছামতি ডিগ্রি কলেজ তালামীযে’র নবীন বরণ ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:১৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫