জনতা টিভি প্রতিনিধি।
ওয়াসিম আকরাম,
ধর্মীয় জলসা শেষে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে জামায়াতে ইসলামী যুব বিভাগের মুন্সিবাজার আঞ্চলিক শাখা। সোমবার জামেয়া ইসলামিয়া ফয়জে আম মুন্সিবাজার মাদ্রাসায় অনুষ্ঠিত ধর্মীয় জলসা সমাপ্তির পরদিনই মাদ্রাসা সংলগ্ন মুন্সিবাজার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে সংগঠনটি।পরিচ্ছন্নতা কার্যক্রমে বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা সরিয়ে এলাকাটিকে পূর্বের স্বাভাবিক ও সুন্দর অবস্থায় ফিরিয়ে আনা হয়। পুরো এলাকাজুড়ে এই উদ্যোগে অংশ নেন কসকনকপুর ইউনিয়ন যুব জামায়াতের দায়িত্বশীল কর্মীরা। নেতৃত্ব দেন জকিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজ ইসলাম চৌধুরী।অভিযানে বিশেষ সহযোগিতা করেন ৮ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি সেলিম আহমদ। উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড সভাপতি কামরুল ইসলাম চৌধুরী, ৭ নং ওয়ার্ড সভাপতি ফজল আহমদসহ আরও অনেকে।পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে মাহফুজ ইসলাম চৌধুরী বলেন,> “আমরা এই মানবিক কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চাই। জামায়াতে ইসলামী সবসময় মানবতার পক্ষে কাজ করেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীরা বলেন, ধর্মীয় অনুষ্ঠান শেষে সাধারণত বাজার এলাকায় প্রচুর ময়লা-আবর্জনা জমে যায়, যা জনদুর্ভোগ সৃষ্টি করে। কিন্তু যুব জামায়াতের এই দ্রুত ও কার্যকর উদ্যোগের ফলে বাজার এলাকা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।তাদের মতে, রাজনৈতিক বা সামাজিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সমাজের জন্য এভাবে কাজ করাই একটি সংগঠনের প্রকৃত দায়বদ্ধতার পরিচয়।এলাকাবাসী আশা প্রকাশ করেছেন—এই ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অন্য সংগঠনগুলোর জন্য অনুকরণীয় উদাহরণ হিসেবে কাজ করবে।














