ঢাকা, মঙ্গলবার | ১৪ অক্টোবর ২০২৫ ইংরেজি:ঢাকার মিরপুরে একটি ক্যামিকেল ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমিন।ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, “মিরপুরের অগ্নিকাণ্ড মর্মান্তিক ও হৃদয়বিদারক। আরো বলেন নিহতদের পরিবারগুলো আজ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। এই শোকাবহ পরিস্থিতিতে আমরা তাদের পাশে আছি এবং থাকব ইনশা আল্লাহ।”জামায়াত আমীর নিহতদের প্রতি রুহের মাগফিরাত কামনা করে প্রত্যেক নিহত পরিবারের জন্য ১ লক্ষ টাকা করে প্রাথমিক আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেন।তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, “যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানো সমাজের সকল বিত্তবান ও মানবিক ব্যক্তিদের দায়িত্ব। মানবিকতার এই পরীক্ষার সময় কেউ যেন নিঃস্ব ও আশ্রয়হীন না থাকে, সেদিকে সরকার সহ সকলকে নজর দিতে হবে।”অগ্নিকাণ্ডে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকারের পাশাপাশি জনসাধারণকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।শেষে জামায়াত আমীর নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে আল্লাহর নিকট দোয়া করেন—“আল্লাহ তায়ালা নিহতদের শহীদদের মর্যাদা দান করে এবং শোকাহত পরিবারগুলোকে ধৈর্য ধারণের তাওফিক দেন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারে ১ লক্ষ টাকা করে সহায়তা ঘোষণা করলেন জামায়াত আমীর
-
জনতা টিভি
- আপডেট সময় : ১১:৩২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- ৩৭০ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ















