ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

কসকনকপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত!

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০১:০২:০১ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ৩৭৪ বার পড়া হয়েছে

জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত এক কর্মী সমাবেশ আজ বাদ মাগরিব ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,“দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক বৈষম্য ও নৈতিক অবক্ষয় দূর করতে হলে আদর্শিক নেতৃত্বের বিকল্প নেই। জামায়াতে ইসলামী ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলার সংগ্রামী সেক্রেটারি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা নিজাম উদ্দিন খান।এছাড়া আরও বক্তব্য রাখেন—উপজেলা জামায়াতের সংগ্রামী আমির মাওলানা জালাল উদ্দীন,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী জাবেদ,ও জকিগঞ্জ উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি যুব নেতা আবিদুর রহমান। ইসলামি ছাত্রশিবির জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাজির আহমেদ আফজাল সহ প্রমুখ। সমাবেশের সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি পল্লি চিকিৎসক ডা. নজরুল ইসলাম নমিক,এবং অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি সয়েফ আহমদ ও ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মাহফুজ ইসলাম চৌধুরী।অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।বক্তারা ইসলামী আন্দোলনের আদর্শে সমাজ গঠন, সংগঠনের কাঠামো শক্তিশালীকরণ এবং আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

কসকনকপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত!

আপডেট সময় : ০১:০২:০১ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫