ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

কালিগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি।

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০২:৫৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৯৫১ বার পড়া হয়েছে

জকিগঞ্জ প্রতিনিধি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকার খলাদাপনিয়া গ্রামে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়ির একটি কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান সামগ্রী নিয়ে যায়।

বাড়ির মালিক বর্তমানে প্রবাসে অবস্থান করছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ঘরে তাঁর স্ত্রী থাকতেন, তবে পরিবারের এক ছোট বোনের বিয়ে উপলক্ষে তিনি বাপের বাড়িতে ছিলেন। এদিকে পরিবারের কর্তা সম্প্রতি মৃত্যুবরণ করায় স্বজনরা আগে থেকেই শোকে নিমজ্জিত ছিলেন। এমন সময়ে চুরির এই ঘটনা এলাকাবাসীর মধ্যে গভীর ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি করেছে।

ভুক্তভোগীর ছোট ভাই রাহেল আহমদ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন,
“বাবা মারা যাওয়ার মাত্র এক সপ্তাহ হয়নি, এর মধ্যেই ভাইয়ের ঘরে তালা ভেঙে চুরি হয়েছে। আমাদের কালিগঞ্জ বাজারেও নাকি গতকাল কয়েকটি দোকান চুরি হয়েছে। প্রশাসন কী করছে বুঝতে পারছি না।”

তিনি আরও লেখেন,
“যারা মনে করছেন এই বাড়ির মালিক দুনিয়ায় নেই, তাই কেউ খেয়াল রাখবে না — ভুল ভাবছেন। বাবা এই বাড়ির জন্য অনেক ত্যাগ করেছেন, আমরা তাঁর সন্তান হিসেবে সেই মর্যাদা রক্ষা করব।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, সম্প্রতি কালিগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটলেও এখনো চোরচক্র শনাক্ত হয়নি। তাঁরা দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

কালিগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি।

আপডেট সময় : ০২:৫৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫