ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেটের জকিগঞ্জে ১০,২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি

নোমান হত্যাকাণ্ডে থানা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০৯:৪৮:০০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ১০১২ বার পড়া হয়েছে

নোমান হত্যাকাণ্ডে থানা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্নসিলেটের জকিগঞ্জে আলোচিত ব্যবসায়ী নোমান হত্যাকাণ্ডের পর কেটে গেছে চার থেকে পাঁচ দিন। কিন্তু এতদিন পার হলেও এখনো থানা প্রশাসনের পক্ষ থেকে জনগণকে কোনো প্রকার আনুষ্ঠানিক আপডেট জানানো হয়নি। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ প্রশাসনের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলছেন।স্থানীয়রা মনে করছেন, একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনার পর এত দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুলিশি তদন্তের দৃশ্যমান অগ্রগতি না থাকা বা জনগণকে কোনো ধরনের তথ্য না দেওয়াটা সন্দেহজনক। প্রত্যক্ষদর্শী এবং নিহতের পরিবারের দাবি, ঘটনার সময় ও পরবর্তী মুহূর্তে একাধিক প্রমাণ মিলে গেলেও সেগুলো কাজে লাগাতে প্রশাসনের ধীরগতি নানা প্রশ্নের জন্ম দিয়েছে।এ বিষয়ে জানতে আমাদের প্রতিনিধি দুই-তিনবার কল দেওয়ার পর অবশেষে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব জহিরুল ইসলাম মুন্নার সাথে যোগাযোগ করতে সক্ষম হন। তিনি বলেন,> “অনেক আপডেট রয়েছে। তবে তদন্তের স্বার্থে আমরা এখনই কোনো তথ্য প্রকাশ করতে পারব না। সংবাদকর্মীর কাছ থেকেও বিষয়গুলো আপাতত গোপন রাখতে হবে।”ওসি’র এই বক্তব্যের পর স্থানীয়দের মধ্যে হতাশা আরও বেড়েছে। জনমনে প্রশ্ন উঠেছে— “৪-৫ দিনের বেশি সময় অতিক্রান্ত হলেও কেন প্রশাসন এখনো নিশ্চুপ? প্রমাণ থাকার পরও কি তদন্তের গতি থমকে আছে?”অন্যদিকে সচেতন মহল মনে করছে, এ ধরনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে দেরি করে আপডেট দিলে সাধারণ মানুষ বিভ্রান্ত হয় এবং গুজব ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যায়। তাই দ্রুত তদন্তের অগ্রগতি জনগণের সামনে উপস্থাপন করার জন্য তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিলেটের জকিগঞ্জে ১০,২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

নোমান হত্যাকাণ্ডে থানা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

আপডেট সময় : ০৯:৪৮:০০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫