জকিগঞ্জে বন্যার্তদের মাঝে আল-আনসার ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণজকিগঞ্জ প্রতিনিধি:সিলেটের জকিগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আল-আনসার ফাউন্ডেশন। আজ (বুধবার) বেলা ৩টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়।সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ১০০ থেকে ১৫০ জন অসহায় মানুষের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।আল-আনসার ফাউন্ডেশনের একজন প্রতিনিধি বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে গরিব, অসহায় ও দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো। যতটুকু সম্ভব, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকছি এবং ভবিষ্যতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জে বন্যার্তদের মাঝে আল-আনসার ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ
-
জনতা টিভি
- আপডেট সময় : ০৮:২১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
- ২৫৮ বার পড়া হয়েছে













