ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য! দলীয় শৃঙ্খলা ভঙ্গ: জকিগঞ্জ ও কানাইঘাট শ্রমিক দলের শীর্ষ ৬ নেতা বহিষ্কার জকিগঞ্জে আলেম-উলামা ও ইসলাম নিয়ে কটুক্তির অভিযোগে সাবেক চেয়ারম্যান আব্দুল খালিকের বিরুদ্ধে প্রতিবাদ। সিলেট-০৫ আসনের ১০ দলীয় জোট প্রার্থী মুফতি আবুল হাসানের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে সমন্বয় সভা সম্পন্ন বিয়ানীবাজারে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট: জরুরি রক্ষণাবেক্ষণ কাজ ২৪–২৬ জানুয়ারি নতুন চারটি থানা ও দুইটি বিভাগ গঠনের অনুমোদন দিল সরকার

জকিগঞ্জে ভাই-ভাতিজার কিল-ঘুষিতে বড় ভাই খু**ন.!!

  • জনতা টিভি
  • আপডেট সময় : ১০:৫০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ৩২৫ বার পড়া হয়েছে

জকিগঞ্জে ভাই-ভাতিজার কিল-ঘুষিতে বড় ভাই খু**ন………!!সিলেটের জকিগঞ্জে বাড়ির সীমানা ও বৃষ্টির পানি নিষ্কাশন বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। ঘটনাটি বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার উত্তর কসকনকপুর গ্রামে ঘটেছে। নিহত বৃদ্ধ উত্তর কসকনকপুর গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে সিরাজুল ইসলাম সিরাই (৭০)। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ছোট ভাই বাবুল আহমদ (৬৭) ও তার ছেলে হাকিম আহমদ (২৩) কে গ্রেফতার করেছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে নিহত সিরাজুল ইসলামের সঙ্গে তার ছোট ভাই বাবুল আহমদের কয়েকদিন ধরে বিরোধ চলছে। সম্প্রতি বাড়ির উঠানে বৃষ্টির পানি জমে থাকা নিয়ে বিরোধ তুঙ্গে। বৃহস্পতিবার সকালে বৃষ্টির পানি জমে থাকা নিয়ে নিহত সিরাজুল ইসলামের স্ত্রী বেদেনা বেগমের সঙ্গে দেবর বাবুল আহমদের কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। তখন সিরাজুল ইসলাম এগিয়ে আসলে বাবুল আহমদ ও তার ছেলে হাকিম আহমদ সিরাজুল ইসলামকে কিল-ঘুষি মারেন। তখন তিনি অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন। পরে তাৎক্ষণিক সিরাজুল ইসলামের প্রাথমিক চিকিৎসা করানোর জন্য স্থানীয় পল্লী চিকিৎসক ময়না চন্দ্রকে বাড়িতে আনা হলে তিনি সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জকিগঞ্জ আইটিভিকে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে বৃষ্টির পানি নিষ্কাশন নিয়ে দুটি দুই পরিবারের হাতাহাতিতে সিরাজুল ইসলাম নিহত হন। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করেছে। বৃদ্ধ নিহতের ঘটনায় তার ছেলে আমিনুল ইসলাম নাজিম বাদী হয়ে দুজনের নামোল্লেখ ও ৪/৫জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

তথ্য সূত্রঃ জকিগঞ্জ আইটিভি

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র)

জকিগঞ্জে ভাই-ভাতিজার কিল-ঘুষিতে বড় ভাই খু**ন.!!

আপডেট সময় : ১০:৫০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫