ঢাকা ১২:০৬ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

জকিগঞ্জের কুশিয়ারা রোড মার্কেটে হালকা বৃষ্টিতেই জলাবদ্ধতা, বন্যার আশঙ্কা

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০৬:২৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ উপজেলার কুশিয়ারা রোড মার্কেট এলাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্ট জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। সোমবার দুপুরে মাত্র আধাঘণ্টার হালকা বৃষ্টিপাতে বাজারের বেশিরভাগ সড়ক তলিয়ে যায়। ফলে ব্যবসা-বাণিজ্য প্রায় স্থবির হয়ে পড়ে।

স্থানীয়রা জানান, ড্রেনেজ ব্যবস্থা নাজুক হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে দীর্ঘ সময়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় আশপাশের দোকানপাট ও বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ব্যবসায়ীরা জানান, বর্ষা মৌসুম পুরোপুরি শুরু না হতেই এমন পরিস্থিতি তৈরি হওয়ায় তারা গভীর উদ্বেগে আছেন।

এদিকে আবহাওয়া অধিদপ্তর আগামী কয়েকদিন টানা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানোয় এলাকাবাসীর মধ্যে সম্ভাব্য বন্যা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। বাজার এলাকার কিছু অংশ নদীঘেঁষা হওয়ায় কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেলেই দ্রুত প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়।

এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

জকিগঞ্জের কুশিয়ারা রোড মার্কেটে হালকা বৃষ্টিতেই জলাবদ্ধতা, বন্যার আশঙ্কা

আপডেট সময় : ০৬:২৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫