ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

জকিগঞ্জে বিয়ের মাত্র দুদিন আগে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আনন্দঘন বাড়িতে নেমে এলো শোকের ছায়া

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০৭:০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

বিয়ের মাত্র দুদিন আগে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন হুসাইন আহমদ (২৫) নামের এক যুবক। সোমবার (৬ মে) বিকাল ৩টার দিকে জকিগঞ্জ উপজেলার আটগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বিয়ের কেনাকাটা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।নিহত হুসাইন আহমদ জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের শীতলজোড়া গ্রামের মখলিছুর রহমানের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী ৯ মে (শুক্রবার) কালিগঞ্জের ফারহানা অ্যান্ড আয়েশা কমিউনিটি সেন্টারে হুসাইন আহমদের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কনে ছিলেন গোটারগ্রাম এলাকার আব্দুল হালিমের কন্যা মাহমুদা জান্নাত। ইতোমধ্যে আকদ সম্পন্ন হয়েছে।বিয়ের ঘর সাজানো, অতিথিরা আগত, বাড়িতে উৎসবমুখর পরিবেশ—সবকিছু মুহূর্তেই স্তব্ধ হয়ে পড়ে। যে গেট দিয়ে বর সেজে যাওয়ার কথা ছিল, এখন সেই গেট দিয়েই ফিরবে তার নিথর দেহ। এমন হৃদয়বিদারক দৃশ্যে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা, প্রতিবেশীরা।হুসাইন আহমদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়দের চোখে এখন শুধুই হতবাক ও বেদনার ছাপ। বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নেয় শোকাবহ পরিবেশে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

জকিগঞ্জে বিয়ের মাত্র দুদিন আগে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আনন্দঘন বাড়িতে নেমে এলো শোকের ছায়া

আপডেট সময় : ০৭:০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫