ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

কার্ড ছাপানোর পরও, কেন বিয়ে ভাঙে সালমান খান ও সঙ্গীতা বিজলানির?

  • আপডেট সময় : ১০:২৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

সালমান খান ও সঙ্গীতা বিজলানি (ছবিঃ সংগৃহীত)

শুধু প্রেম নয়, সালমান খানের সঙ্গে প্রায় বিয়ে হয়ে গিয়েছিল সঙ্গীতা বিজলানির। সম্প্রতি ইন্ডিয়ান আইডলের মঞ্চে পুরনো সেই সম্পর্ক নিয়ে মুখ খুললেন সঙ্গীতা।

গত ২৭ ডিসেম্বর ৫৯ বছরে পদার্পণ করলেন সালমান খান। এখনও পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসার সুযোগ না হলেও ভাইজানের জীবনে প্রেম এসেছিল বহুবার। তবে দুর্ভাগ্যবশত কোনও প্রেম বেশি দিন টিকেনি। তবে সাবেক প্রেমিকাদের মধ্যে সঙ্গীতা বিজলানি এমন একজন ছিলেন যার সঙ্গে বিয়ে পর্যন্ত গড়িয়েছিল সম্পর্ক।

অশোক কুমারের নাতনি শাহিনের সঙ্গে বিচ্ছেদের পর সঙ্গীতার প্রেমে পড়েছিলেন সালমান। ১৯৮০ দশকের শেষ দিক থেকে ১৯৯০ দশকের গোড়ার দিক পর্যন্ত ভাইজানের প্রেমিকা ছিলেন সঙ্গীতা। তাদের বিয়ের কথাও চলছিল। একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা থাকা সত্ত্বেও আলাদা হয়ে যায় দুজনের পথ।

সালমান এবং সঙ্গীতার সম্পর্ক ভেঙে যাওয়ার পর শোনা গিয়েছিল, সালমানের বন্ধু জ্যাকি শ্রফের সঙ্গে সঙ্গীতার সম্পর্ক গড়ে উঠেছিল। পরবর্তীকালে ব্যাপারটি জানাজানি হওয়ার পর ভাইজানের সম্পর্ক ভেঙে যায়।

সালমান এবং সঙ্গীতার বিয়ে ভেঙে যাওয়ার পেছনে ছিলেন সোমি আলি। সঙ্গীতা এবং সালমানের বাগদান হওয়ার আগেই সোমির কারণে ভেঙে যায় ভাইজানের সম্পর্ক।

সম্প্রতি ইন্ডিয়ান আইডলের একটি বিশেষ এপিসোডে উপস্থিত হয়েছিলেন সঙ্গীতা। অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল তাকে। শো চলাকালীন এক প্রতিযোগী রিতিকা রাজ সিং সঙ্গীতাকে প্রশ্ন করেন ভাইজানকে নিয়ে।

সঙ্গীতা এবং সালমান খানের বিয়ের কার্ড ছাপানো হয়ে গিয়েছিল, এই কথাটা কতটা সত্যি? এমন প্রশ্নে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন শ্রেয়া ঘোষাল এবং বিশাল দাদলানি। তবে সঙ্গীতা হাসিমুখে দিয়েছিলেন জবাব।

সঙ্গীতা বললেন, হ্যাঁ এটা ঠিক। আমাদের সত্যিই বিয়ের কার্ড ছাপানো হয়ে গিয়েছিল। সঙ্গীতার মুখে এই কথা শুনে বিশাল জিজ্ঞাসা করেন, তারপর কী হলো? সঙ্গীতার কথায়, ৮ বছর সম্পর্ক ছিল তাদের। কিন্তু বিয়ের এক মাস আগে হঠাৎ করেই সমস্ত পরিকল্পনা বাতিল হয়ে যায়।

সঙ্গীতা সরাসরি কারো নাম না বললেও পাকিস্তানি অভিনেত্রী সোমি আলির জন্যই যে সব ঘটনা ঘটেছিল, সেটা সঙ্গীতার হাবভাবেই স্পষ্ট হয়ে যায়।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

কার্ড ছাপানোর পরও, কেন বিয়ে ভাঙে সালমান খান ও সঙ্গীতা বিজলানির?

আপডেট সময় : ১০:২৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪