ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেটের জকিগঞ্জে ১০,২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি

শেরপুরে কাঁচাবাজারে স্বস্তি, মুরগির বাজারে অস্বস্তি

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০৯:৫৯:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • ৫৫০ বার পড়া হয়েছে

শেরপুরে কাঁচাবাজারের দোকানগুলোতে শীতকালীন সবজি,আলু ও পেঁয়াজের সরবরাহ বৃদ্ধির ফলে কমেছে দাম। অবশেষে ক্রেতাদের মনে ফিরেছে স্বস্তি। উৎপাদন বৃদ্ধি পাওয়ায় তার সুফল মিলছে বলছেন ক্রেতারা। কিন্তু তিন থেকে চার দিনের ব্যবধানে বেড়েছে মুরগির দাম।

আজ (৩০ ডিসেম্বর) বাজার ঘুরে দেখা যায়, ৫০ টাকার বাঁধা কপি বিক্রি হচ্ছে ৩০ টাকা,৪০ টাকার ফুল কপি ২০ টাকা,১০০ টাকার টমাটো ৭০ টাকা কেজি,৬০ টাকার বেগুন ৩০-৪০ টাকা কেজি,৭০ টাকার শিম ৫০ টাকা, ৫০ টাকার পেঁপে ৪০ টাকা, ৮০ টাকার গাজর ৫০ টাকা, ১২০ টাকার কাঁচা মরিচ ৫০ টাকা, ৫০ টাকার লাউ ৩০ টাকা,৬০ টাকার মিষ্টি কুমড়া ৩০ টাকা,৬০ টাকার শসা ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

আলু, পেঁয়াজ ও রসুনের বাজারেও কমেছে দাম, ৮০ টাকার আলু ৫০ টাকা, ১২০ টাকার পেঁয়াজ ৫০ টাকা, ২৮০ টাকার রসুন ২৫০ টাকা।

সবজির বাজারে স্বস্তি ফিরলেও বাজার ঘুরে দেখা যায় বেড়েছে মুরগি বাজার,গত সপ্তাহে কালার বার্ড ২৮০ টাকা করে বিক্রি হলেও আজ ৩০০ টাকা, ব্রয়লার কেজিতে ১০ টাকা বেড়ে ১৯০ টাকা, ৪৩০ টাকা দেশি মুরগি ৪৬০ টাকা, ৩০০ টাকার সোনালি মুরগি ৩৩০ টাকা। দেশি হাঁস গত সপ্তাহে ৫৫০ টাকা বিক্রি করলেও আজ বেড়ে ৪৫০ থেকে ৫৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

তবে ডিমের বাজার কমাতে ক্রেতাদের মনে ফিরেছে স্বস্তি, ডজন প্রতি ১৫ থেকে ২০ টাকা কমে লাল ডিম ১৩৫, সাদা ডিম ১৩০ টাকা ডজন বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতা শামীম বলেন, বাজারে সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় আগের তুলনায় সবজির দাম কেজি প্রতি প্রায় অর্ধেকে নেমে এসেছে।

আরেকজন সবজি বিক্রেতা আয়ুব আলী বলেন, বাজারে সবজির পরিমাণ বেশি আসায় দাম কমেছে, তবে জানুয়ারিতে সবজির বাজার বাড়ার আশঙ্কা রয়েছে।

নয়ন নামে একজন ক্রেতা বলেন, সবজির দাম কমায় আগে যেখানে সপ্তাহে ১৫০০ টাকার বাজার লাগতো সেখানে ১০০০ টাকা হলেই হয়ে যাচ্ছে।
আরেকজন ক্রেতা বলেন, সবজি ও চালের দাম কম থাকলে আমরা একটু দুই বেলা ভালো- মন্দ খেতে পারি। বাজারে জিনিসপাতির দাম বেড়ে গেলে আমাদের সংসার চালাতে কষ্ট হয়ে যায়।

রাজু আহমেদ/এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিলেটের জকিগঞ্জে ১০,২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

শেরপুরে কাঁচাবাজারে স্বস্তি, মুরগির বাজারে অস্বস্তি

আপডেট সময় : ০৯:৫৯:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪