ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসিলেট-৫ আসনের প্রার্থী ওবায়দুল্লাহ ফারুককে শোকজ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত জকিগঞ্জে যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুমিল্লা-৪ আসনের এমপি হতে যাচ্ছেন- হাসনাত আব্দুল্লাহ জোট থেকে মনোনয়ন না পেলে সিলেট-০৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন মুফতি আবুল হাসান হাদিকে খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়, আরও যা জানা গেল জকিগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জনশক্তি সমাবেশ–২০২৬ অনুষ্ঠিত জকিগঞ্জে বিজিবির অভিযানে ১ হাজার ৭৫০ পিস ভারতীয় ইয়াবাসহ যুবক আটক আপত্তিকর মন্তব্যের জেরে সিলেট টাইটান্স বয়কটের ঘোষণা সাংবাদিকদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জকিগঞ্জ পৌর যুবদল নেতা মুনিরুল ইসলাম রাজনের গভীর শোক

চট্টগ্রাম বিমানবন্দরে ২ কোটি ৬০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০৫:২৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ৭৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান থেকে ২ কেজি ৩৩০ গ্রাম (২৪ ক্যারেট) স্বর্ণ উদ্ধার করা হয়েছে। যার বর্তমান বাজারমূল্য ২ কোটি ৬০ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এসব স্বর্ণ উদ্ধার করে। এ সময় একজন যাত্রীকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

আরও জানা গেছে, উদ্ধারকৃত স্বর্ণের চালানটি বিমানবন্দর শুল্ক গোয়েন্দার নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় শুল্ক গোয়েন্দা কর্তৃক ফৌজদারী মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে তদন্তের স্বার্থে আটককৃত ব্যক্তির পরিচয় গোপন রাখা হয়েছে।

সিরাজুল মনির/এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসিলেট-৫ আসনের প্রার্থী ওবায়দুল্লাহ ফারুককে শোকজ

চট্টগ্রাম বিমানবন্দরে ২ কোটি ৬০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

আপডেট সময় : ০৫:২৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪