ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য! দলীয় শৃঙ্খলা ভঙ্গ: জকিগঞ্জ ও কানাইঘাট শ্রমিক দলের শীর্ষ ৬ নেতা বহিষ্কার জকিগঞ্জে আলেম-উলামা ও ইসলাম নিয়ে কটুক্তির অভিযোগে সাবেক চেয়ারম্যান আব্দুল খালিকের বিরুদ্ধে প্রতিবাদ। সিলেট-০৫ আসনের ১০ দলীয় জোট প্রার্থী মুফতি আবুল হাসানের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে সমন্বয় সভা সম্পন্ন বিয়ানীবাজারে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট: জরুরি রক্ষণাবেক্ষণ কাজ ২৪–২৬ জানুয়ারি নতুন চারটি থানা ও দুইটি বিভাগ গঠনের অনুমোদন দিল সরকার

কর্ণফুলী নদীতে নিখোঁজ দুই তরুনের মৃতদেহ উদ্ধার

  • জনতা টিভি
  • আপডেট সময় : ১১:২২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ৯৩ বার পড়া হয়েছে

রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে ডুবে নিখোঁজ দুই তরুণের মৃতদেহ করা হয়েছে। গোসল করতে নেমে ডুবে যাওয়ার ৪২ ঘন্টা পর মৃতদেহ ভেসে উঠল নদীতে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের কর্ণফুলী নদীর সীতারঘাট অংশেই পর্যটক প্রিয়ন্ত দে (১৬) ও শাওন দত্তের (১৭) লাশ ভেসে উঠে। এর আগে, একই স্থানেই গত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে গোসল করতে নেমে নদীতে ডুবে যায়।

কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. সরোয়ার হোসেন জানান, গত মঙ্গলবার চট্টগ্রাম শহর থেকে আসা ৯ জনের একটি পর্যটক দল কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর সীতারঘাটে বোট নিয়ে আসে।

পরে দুপুরে তাদের মধ্যে থেকে ৩ জন নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে দুই পর্যটক প্রিয়ন্ত দে ও শাওন দত্ত নদীতে ডুবে নিখোঁজ হয়। নিখোঁজ দুইজনের লাশ সকাল ৭টা ৩০ মিনিটে একই স্থানে ভেসে উঠেছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএন জিসান বিন মাজেদ বলেন, নদীতে ডুবে নিখোঁজ দুই পর্যটকের মরদেহের খোঁজ মিলেছে। ফায়ার সার্ভিস ও থানায় খবর দেয়া হয়েছে। তারা এসে আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে।

চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সিরাজুল মনির/এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র)

কর্ণফুলী নদীতে নিখোঁজ দুই তরুনের মৃতদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:২২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪