ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন চারটি থানা ও দুইটি বিভাগ গঠনের অনুমোদন দিল সরকার মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জামায়াত প্রার্থীর বাড়ি অবরুদ্ধ শাকসু নির্বাচন পক্ষে আন্দোলনে অংশগ্রহণ করায় স্বতন্ত্র জিএস প্রার্থী জুনায়েদ হাসান আজীবন বহিষ্কার বক্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে কুষ্টিয়া জেলা জামায়াত আমিরের ইন্তেকাল জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন জকিগঞ্জ উপজেলার তানিম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসিলেট-৫ আসনের প্রার্থী ওবায়দুল্লাহ ফারুককে শোকজ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত জকিগঞ্জে যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুমিল্লা-৪ আসনের এমপি হতে যাচ্ছেন- হাসনাত আব্দুল্লাহ

নাটোরের নলডাঙ্গায় উত্তরা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০২:৩৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

বন্ধ হয়ে যাওয়া উত্তরবঙ্গের পার্বতীপুর – রাজশাহীগামী জনপ্রিয় রেল ট্রেন “উত্তরা এক্সপ্রেস “পুনরায় চালুর দাবিতে বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ১১ টায় নাটোরের নলডাঙ্গা উপজেলা”নলডাঙ্গা উন্নয়ন ফোরাম” এর আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নলডাঙ্গা রেলওয়ে স্টেশন প্লাটফর্মে অবস্থিত মানববন্ধনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, নলডাঙ্গা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোর জেলা শাখার সভাপতি জিয়াউল হক জিয়া।

প্রধান বক্তা বলেন, উত্তরা এক্সপ্রেস ট্রেনটি এই অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যাতায়াত মাধ্যম। নাটোর জেলা ও নলডাঙ্গা উপজেলার উপর দিয়ে ৬ টি রেলওয়ে স্টেশন অবস্থিত। এই স্টেশনগুলো থেকে প্রতিদিন বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় দ্রব্য, কৃষি পণ্য, তরিতরকারি সহ অসংখ্য যাত্রীসাধারণ স্বল্প ব্যয়ে চলাচল ও পন্য সরবরাহ করতে পারে। তাছাড়া পণ্য বুকিং এ সরকারের রাজস্ব আয়ের মাধ্যম এই উত্তরা এক্সপ্রেস ট্রেনটি। সরকার একদিকে যেমন রাজস্ব বঞ্চিত হয়েছে অপরদিকে জনসাধারন বিকল্প যানবহনে যাতায়াতে দ্বিগুণ ভাড়া দিয়ে দূর্ভোগ পোহাতে হচ্ছে। বিগত সরকার প্রায় দুবছর যাবত এই জনগুরুত্বপূর্ণ ট্রেন চলাচল বন্ধ করে এ অঞ্চলের রেলখাত হতে সরকারের রাজস্ব আয়ের পথও বন্ধ করে দিয়েছে।

তিনি রেলওয়ে ডিজিসহ, আঞ্চলিক পরিচালক ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কে উদ্দেশ্য করে বলেন, আগামী ১ জানুয়ারির মধ্যে “উত্তরা এক্সপ্রেস ” ট্রেন পুনরায় চালু না করা হলে উত্তরবঙ্গের পার্বতীপুর থেকে ঢাকা অভিমুখী সকল ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হবে। অবিলম্বে জনসাধারণের এই দাবিকে গুরুত্ব দিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে জোরালো দাবি করেছেন নলডাঙ্গা উন্নয়ন ফোরামের ব্যানারে সর্বস্তরের জনসাধারণ।

মনিরুল ইসলাম ডাবলু / এ এস

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নতুন চারটি থানা ও দুইটি বিভাগ গঠনের অনুমোদন দিল সরকার

নাটোরের নলডাঙ্গায় উত্তরা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০২:৩৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪