ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নবগঠিত কমিটিকে নিয়ে সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিতি সভা ও ইফতার আজ ঐতিহাসিক “বদর” দিবস সিলেটের জকিগঞ্জে ১০,২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র)

চট্টগ্রামে বিএনপির তিন নেতার দলীয় পদ ফেরত

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০৩:১৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

বিএনপির দলীয় পদ ফিরে পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক পটিয়ার এনামুল হক এনাম ও কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এস এম মামুন মিয়া।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে এক চিঠিতে জেলা বিএনপি এ তিন নেতার স্থগিতাদেশ প্রত্যাহার করে দলীয় পদ ফিরিয়ে দেওয়া হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক পৃথক তিনটি চিঠি দলীয় প্যাডে আবু সুফিয়ান, এনামুল হক এনাম ও মামুন মিয়াকে দেয়া চিঠি থেকে এ সিদ্ধান্তের কথা জানা যায়। চিঠিতে স্থগিতাদেশ প্রত্যাহার ও দলীয় পদ ফিরিয়ে দেওয়ার।

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে গত ১ সেপ্টেম্বর দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্যসহ আপনার সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল।

আবেদনের প্রেক্ষিতে আজ ২৫ ডিসেম্বর নির্দেশক্রমে আপনার স্থগিতাদেশ প্রত্যাহারসহ প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এখন থেকে দলীয় শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে। ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের যাতে পুনরাবৃত্তি না হয়, সে জন্য আপনাকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।

এর আগে, গত ১ সেপ্টেম্বর জেলা বিএনপির এই তিন নেতার বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল।

মোঃ সিরাজুল মনির / এ এস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার

চট্টগ্রামে বিএনপির তিন নেতার দলীয় পদ ফেরত

আপডেট সময় : ০৩:১৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪