ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

সিরিয়ায় ইরানের বিমান চলাচল স্থগিত

  • আপডেট সময় : ১১:২৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

ইরান ২০২৫ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত সিরিয়ায় বিমান চলাচল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর এ ঘোষণা এসেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ইরানের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল-আরাবিয়া এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের প্রধান হোসেইন পুরফারজান জানিয়েছেন, যে কোনো দেশে ফ্লাইট পরিচালনার জন্য সংশ্লিষ্ট দেশের অনুমতি প্রয়োজন। বর্তমানে সিরিয়ায় বিমান চলাচল ২২ জানুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে। তবে ইরান কখন থেকে এই স্থগিতাদেশ কার্যকর করেছে, তা নির্দিষ্ট করা হয়নি।

এই সিদ্ধান্তটি বাশার আল-আসাদ সরকারের পতনের পর আসে। চলতি মাসের শুরুর দিকে, হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে একটি অভিযানে আসাদ সরকারের পতন ঘটে এবং তিনি দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন। সিরিয়া দখল হওয়ার পর হাজার হাজার ইরানি দেশটি ছেড়ে চলে গেছেন এবং দামেস্কে ইরানি দূতাবাসেও হামলার ঘটনা ঘটেছে।

সিরিয়ার নতুন শাসক এবং এইচটিএস নেতা আহমেদ আল-শারা ইরানের সমালোচনা করে আসছিলেন, যেহেতু ইরান দীর্ঘ ১৩ বছর ধরে আসাদ সরকারকে সামরিক সহায়তা এবং উপদেষ্টা সরবরাহ করছিল।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা সিরিয়ার নতুন সরকারের সঙ্গে কোনো সরাসরি যোগাযোগ রাখছে না এবং ইরানিদের সিরিয়া ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করেছে।

এছাড়া, ২২ ডিসেম্বর একটি ইসরায়েলি সংবাদমাধ্যম জানায়, সিরিয়ার আকাশপথে ইরানের সামরিক এবং বেসামরিক বিমান চলাচল বন্ধ করা হয়েছে, যার পর ইরান সিরিয়ায় বিমান চলাচল স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

এটি সিরিয়া ও ইরানের সম্পর্কের মধ্যে একটি নতুন মোড় এবং শাসন পরিবর্তনের ফলে বৈদেশিক নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

সিরিয়ায় ইরানের বিমান চলাচল স্থগিত

আপডেট সময় : ১১:২৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪