ঢাকা ০৪:২১ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

নাটোরে ৬ ট্রাকের ধাক্কায় নিহত ১ আহত ৭

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০৫:২৫:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

নাটোর-বগুড়া মহাসড়কে ৬ টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হুসাইন (৩৬) নামে এক ট্রাক চালক নিহত হয়। এসময় অন্তত ৭ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। আজ সোমবার (২৪ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে ডাল সড়ক নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত হুসাইন ঝিনাইদহ জেলার কালিগন্জ এলাকার সিদ্দিক আলীর ছেলে। এই দূর্ঘটনার পর সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে সড়ক বিভাগ দূর্ঘটনা কবলিত ট্রাকগুলো সড়কের উপর থেকে সরাতে বনপাড়া থেকে বেকার এনে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করেছে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে বালু বোঝাই একটি ডাম ট্রাক সিংড়ার দিকে যাওয়ার সময়ডাল সড়ক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সাথে ধাক্কা খায়। এসময় পাথর বোঝাই ট্রাকের পিছনে আসা আরও চারটি ট্রাক একে অপরের সাথে ধাক্কা লাগলে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। তখন পাথর বোঝাই ট্রাকসহ দূর্ঘটনা কবলিত ট্রাকের ভিতর চালক ও হেলপাররা আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেছে। ট্রাক চালক হুসাইনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়ার সময় সে মারা যায়।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের এসআই সাদ্দাম হোসেন একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

নাটোরে ৬ ট্রাকের ধাক্কায় নিহত ১ আহত ৭

আপডেট সময় : ০৫:২৫:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪