ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য! দলীয় শৃঙ্খলা ভঙ্গ: জকিগঞ্জ ও কানাইঘাট শ্রমিক দলের শীর্ষ ৬ নেতা বহিষ্কার জকিগঞ্জে আলেম-উলামা ও ইসলাম নিয়ে কটুক্তির অভিযোগে সাবেক চেয়ারম্যান আব্দুল খালিকের বিরুদ্ধে প্রতিবাদ। সিলেট-০৫ আসনের ১০ দলীয় জোট প্রার্থী মুফতি আবুল হাসানের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে সমন্বয় সভা সম্পন্ন বিয়ানীবাজারে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট: জরুরি রক্ষণাবেক্ষণ কাজ ২৪–২৬ জানুয়ারি নতুন চারটি থানা ও দুইটি বিভাগ গঠনের অনুমোদন দিল সরকার

মাভাবিপ্রবি আন্তঃবিভাগ ফুটবল চ্যাম্পিয়ন সিএসই

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০৫:১৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। খেলার নির্ধারিত সময়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ১-০ গোলে হিসাববিজ্ঞান বিভাগকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “খেলাটি খুবই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। উভয় দল হাড্ডাহাড্ডি লড়াই করেছে। ফুটবল হলো গোলে নির্ধারিত খেলা, আর চ্যাম্পিয়ন সিএসই দল সব দিক থেকেই সেরা প্রমাণিত হয়েছে। তবে হিসাববিজ্ঞান বিভাগও চমৎকার খেলেছে। বিজয়ী দলকে শুভেচ্ছা জানাই, আর যারা হেরেছে তারা ভবিষ্যতে আরও ভালো করবে। খেলার মাঠে উত্তেজনা থাকবেই, এটাই খেলার আনন্দ এবং বিনোদন। সবাই সহযোগিতা করেছে, এজন্য ধন্যবাদ। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মনকে প্রফুল্ল রাখে এবং আমরা এ ধরনের কার্যক্রমকে উৎসাহিত করি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক সহযোগী অধ্যাপক মো. মাহফুজ রেজা। তিনি বলেন, “এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে যে আবেগ ও ভালোবাসা দেখেছি, তা সত্যিই আবেগাপ্লুত করেছে। পরাজিত দলের শিক্ষার্থীদের মন খারাপ দেখে আমরা তাদের শিক্ষকদেরকেও চিন্তিত হতে দেখেছি। ভবিষ্যতে আমরা আরও বিভিন্ন ধরনের খেলার আয়োজন করতে চাই।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক, সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. কানিজ মরিয়ম আক্তার এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন। এছাড়াও প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী উপভোগ করেন।

প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন রানার্স-আপ হিসাববিজ্ঞান বিভাগের অনুপম। সর্বোচ্চ (চারটি) গোলদাতার পুরস্কার পান একই বিভাগের নূর আলম। সেরা গোলরক্ষকের পুরস্কার লাভ করেন চ্যাম্পিয়ন সিএসই দলের রাশেদ রায়হান শুভ।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর ২০২৪ তারিখে শুরু হওয়া এই আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগ অংশগ্রহণ করে।

নাজমুল হাসান/এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র)

মাভাবিপ্রবি আন্তঃবিভাগ ফুটবল চ্যাম্পিয়ন সিএসই

আপডেট সময় : ০৫:১৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪