ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নবগঠিত কমিটিকে নিয়ে সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিতি সভা ও ইফতার আজ ঐতিহাসিক “বদর” দিবস সিলেটের জকিগঞ্জে ১০,২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র)

বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিলেন মিঠুন চক্রবর্তী

  • আপডেট সময় : ০৯:৫৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • ১০৫ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

‘ভারতকে খাটো করে দেখবেন না’- বাংলাদেশ ইস্যুতে এমনিভাবেই ফোঁস করে উঠলেন মিঠুন চক্রবর্তী। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সম্প্রীতি নষ্টের বিষয়ে নিজের হতাশাও ব্যক্ত করেছেন এই অভিনেতা ও রাজনীতিক।

পাশাপাশি বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গকে শিক্ষা নেওয়ার পরামর্শও দিয়েছেন মহাগুরু।

শনিবার হুগলির পাণ্ডুয়ায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে গিয়েছিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সেখানেই বাংলাদেশ ইস্যুতে মুখ খুললেন তিনি। সোজা কথায় তার হুঁশিয়ারি, ভারতকে খাটো করে দেখবেন না।

দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী বললেন, ‘বাংলাদেশ নিয়ে আমাদের একটা আবেগ, অনুভূতি রয়েছে। পশ্চিমবঙ্গের অনেকেরই মনে হয় এই মনোভাবগুলো আছে। কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে, সেটা হয়তো আমরা কোনোদিন ভাবিনি। আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়ায় তাই স্বভাবতই খুব কষ্ট পেয়েছি’।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, হিন্দুদের ওপর কথিত অত্যাচার এবং ‘ভারত বিদ্বেষ’ ইস্যু নিয়ে মিঠুন বলেন, ‘বাংলাদেশ নিয়ে যেসব কথাবার্তা শুনছি, টিভিতে দেখছি… ওদের নেতারা যা পারছে বলে যাচ্ছেন। আমি একটা কথাই বলব, ভারতকে খাটো করে দেখবেন না’।

মিঠুন চক্রবর্তী একই সঙ্গে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের শিক্ষা নেওয়ার কথাও বলেন।

মিঠুনের ভাষায়, ‘বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে। বিশেষ করে বাংলাকে (পশ্চিমবঙ্গ) শিখতে হবে। যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে না লড়ি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, নিশ্চিত’।

এরপরই তিনি পশ্চিমবঙ্গের মাটিতে সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধির জন্য স্থানীয় প্রশাসনকেই দায়ী করলেন।

সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে মিঠুন চক্রবর্তী বলেন, ‘সন্ত্রাসসবাদী কার্যকলাপ এখানে অনেক আগে থেকেই শুরু হয়েছে। শুধু আমাদের খারাপ লাগে, আমাদের পশ্চিমবঙ্গ ইতোমধ্যেই নিচের দিকে নামছে। এগুলোর জন্য প্রশাসন দায়ী। তবে ভালো খবর এটাই যে, জঙ্গিরা ধরা পড়েছে’।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার

বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিলেন মিঠুন চক্রবর্তী

আপডেট সময় : ০৯:৫৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪