ঢাকা ১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

রাহুল গান্ধীর ধাক্কায় আইসিইউ-তে বিজেপি এমপি, রাহুলের বিরুদ্ধে থানায় মামলা

  • আপডেট সময় : ১০:০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ৯৯ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করল বিজেপি। পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে গিয়ে বিজেপি সংসদ সদস্য অনুরাগ ঠাকুর, বাঁশুরি স্বরাজরা অভিযোগ দায়ের করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে।

অপরদিকে এ নিয়ে লোকসভার স্পিকারকে চিঠি লিখেছে কংগ্রেস।

রাহুল গান্ধীর ধাক্কায় নাকি মাথায় আঘাত পেয়েছেন বিজেপি সংসদ সদস্য প্রতাপ চন্দ্র সারাঙ্গি। তারই জেরে হাসপাতালের আইসিইউ-তে ভর্তি হয়েছেন তিনি। এমন আবহে রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করেছে বিজেপি।

অন্যদিকে লোকসভার স্পিকারকে লেখা চিঠিতে কেসি বেণুগোপাল, মণিকম ঠাকুর এবং কে সুরেশ অভিযোগ করেন, বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে সংসদের প্রবেশদ্বারে আটকানো হয়েছিল এবং তাকে ধাক্কা দেওয়া হয়েছিল।

এদিকে আহত বিজেপি সংসদ সদস্যকে হাসপাতালে গিয়ে দেখে আসেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং প্রহ্লাদ যোশী। সমাজবাদী পার্টির সংসদ সদস্য অবধেশ প্রসাদও হাসপাতালে গিয়ে দেখা করেন প্রতাপ চন্দ্রের সঙ্গে।

এ সময় তিনি বলেন, যা ঘটেছে তা দুঃখজনক এবং গণতান্ত্রিক বিশ্বাসের পরিপন্থি। এটা হওয়া উচিত নয়। সংসদের কিছু ডেকোরাম আছে এবং এটি প্রত্যেকেরই বজায় রাখা উচিত।

ঘটনার নিন্দা জানিয়ে রাজ্যসভায় বিজেপির কিরেণ রিজিজু বলেন, রাহুল গান্ধী আজ বিজেপির দুই সংসদ সদস্যকে ঠেলে ফেলে দিয়েছেন, যারা এখন হাসপাতালে ভর্তি। রাহুল গান্ধীর আচরণের জন্য সংসদ ও দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত কংগ্রেসের। সংসদ কোনো কুস্তির আখড়া নয়।

এদিকে ঘটনা প্রসঙ্গে কংগ্রেস এমপি কেসি বেণুগোপাল এএনআই-কে বলেন, আসলে, বিজেপি এমপিরা রাহুল গান্ধীকে হাউসে যাওয়ার সময় বাধা দেন। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাহুল গান্ধীকে অবরুদ্ধ করেন। তারা বিরোধী দলনেতার পথ আটকে দিয়েছিলেন। আমরা ইতোমধ্যেই স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছি এ নিয়ে।

আরেক কংগ্রেস নেতা কে সুরেশ এএনআই-কে বলেন, কংগ্রেস এমপিরা স্পিকারের সঙ্গে দেখা করে বিজেপি এমপিদের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছেন। রাহুল গান্ধী সংসদে ঢোকার চেষ্টা করলে বিজেপি এমপিরা তাকে ঢুকতে দেননি… এরপর তিনি হাউসে ঢোকার জন্য ধাক্কাধাক্কি করেন।

এদিকে ঘটনা প্রসঙ্গে বিজেপির চন্দ্র প্রতাপ অভিযোগ করেন, রাহুল গান্ধী এসে এক এমপিকে ঠেলে দিলেন। সেই এমপি তখন আমার ওপরে এসে পড়েন। এতে আমি পড়ে যাই। আমি তখন শিঁড়ির ওপরে দাঁড়িয়ে ছিলাম।

অন্যদিকে রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন, ঘটনাটি আপনাদের ক্যামেরাতেও থাকতে পারে। আমি সংসদের প্রবেশদ্বার দিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করছিলাম। তখন বিজেপি এমপিরা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় আমাকে ধাক্কা দেওয়া হয়, হুমকিও দেওয়া হয়। তাই এটা ঘটেছে…। হ্যাঁ, এটা ঘটেছে (মল্লিকার্জুন খাড়গেকে ধাক্কা দেওয়া হয়েছে)।

কংগ্রেস নেতা আরও বলেন, আমরা ধাক্কাধাক্কিতে ভয় পাই না। তবে এটি সংসদের প্রবেশদ্বার। আমাদের ভেতরে যাওয়ার অধিকার রয়েছে। বিজেপি এমপিরা আমাদের ভেতরে যেতে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন… তারা আসলে সংবিধানকে আক্রমণ করছেন এবং আম্বেদকরজির স্মৃতিকে অপমান করছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

রাহুল গান্ধীর ধাক্কায় আইসিইউ-তে বিজেপি এমপি, রাহুলের বিরুদ্ধে থানায় মামলা

আপডেট সময় : ১০:০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪