ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য! দলীয় শৃঙ্খলা ভঙ্গ: জকিগঞ্জ ও কানাইঘাট শ্রমিক দলের শীর্ষ ৬ নেতা বহিষ্কার জকিগঞ্জে আলেম-উলামা ও ইসলাম নিয়ে কটুক্তির অভিযোগে সাবেক চেয়ারম্যান আব্দুল খালিকের বিরুদ্ধে প্রতিবাদ। সিলেট-০৫ আসনের ১০ দলীয় জোট প্রার্থী মুফতি আবুল হাসানের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে সমন্বয় সভা সম্পন্ন বিয়ানীবাজারে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট: জরুরি রক্ষণাবেক্ষণ কাজ ২৪–২৬ জানুয়ারি নতুন চারটি থানা ও দুইটি বিভাগ গঠনের অনুমোদন দিল সরকার

বিশ্ব ইজতেমা ঘিরে সাদ-জুবায়েরপন্থিদের দুই পক্ষের পালটাপালটি মামলা

  • আপডেট সময় : ১০:২২:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করেছে। দুই পক্ষ পালটাপালটি মামলা করেছে।

জোড় ইজতেমা নিয়ে বিরোধের জেরে সাদপন্থিদের শীর্ষ মুরুব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ১৫ জনের নামে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেছেন শুরায়ে নেজামের (জুবায়েরপন্থি) মোহাম্মদ হোসেন নামে এক সাথি। সোমবার শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান যুগান্তরকে মামলার বিষয়টি নিশ্চিত করেন। রোববার মামলাটি করা হয়।

মামলায় আসামিরা হলেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ মনসুর, মাওলানা মোয়াজ বিন নূর, মাওলানা জিয়া বিন কাসেম, মুফতি আজিমুদ্দিন, মুফতি ওসামা ইসলাম, মুফতি সৈয়দ আনোয়ার আবদুল্লাহ, মুফতি সফীউল্লাহ, মাওলানা আনাস, বসির শিকদার, মোহাম্মদ মনির হোসেন তুষার ওরফে হাজি মনির, ইঞ্জিনিয়ার মুহিবুল্লাহ, রেজা আরিফ, আতাউর রহমান ও অ্যাডভোকেট ফরিদ।

মামলার বিবরণে বলা হয়, আসামিরা বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে গুরুতর আঘাত করে সড়ক পরিবহণ আইনে অপরাধ করেছেন।

এদিকে ১২ ডিসেম্বর দুপুরে জুবায়েরপন্থিরা ২০১৮ সালে ইজতেমায় দুই মুসলি­ নিহতের ঘটনায় সাদপন্থিদের অভিযুক্ত করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিচার দাবি করেন। এ সময় সাদপন্থিরা স্টেশন রোড অতিক্রম করার সময় হামলার ঘটনা ঘটলে সাদপন্থিদের ৫ জন আহত এবং একটি গাড়ি ভাঙচুর করা হয়।

এ ঘটনায় সাদপন্থি সাথি শিহাব উদ্দিন বাদী হয়ে পথরোধ করে আঘাত, হত্যাচেষ্টা ও ভাঙচুরের অভিযোগে একই থানায় জুবায়েরপন্থিদের ৩৪ জনকে শনাক্ত ও ৩০/৪০ জনকে অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে মামলা করেন। মামলায় জুবায়েরপন্থিদের মুরুব্বি মাহফুজ হান্নান (৫০) ও মেজবাহ উদ্দিনকে (৫৫) আসামি করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান যুগান্তরকে বলেন, দুই পক্ষের দুটি মামলা রেকর্ড হয়েছে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র)

বিশ্ব ইজতেমা ঘিরে সাদ-জুবায়েরপন্থিদের দুই পক্ষের পালটাপালটি মামলা

আপডেট সময় : ১০:২২:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪