ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

ভারতের নির্দেশে সাঈদীকে হত্যা করেন শেখ হাসিনা: মাসুদ সাঈদী

  • জনতা টিভি
  • আপডেট সময় : ১২:০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বীরোচিত ভূমিকা রাখায় শেখ হাসিনা পরিকল্পিতভাবে দেলাওয়ার হোসাইন সাঈদীকে হত্যা করেছেন বলে মন্তব্য করেছেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মাসুদ সাঈদী।

শনিবার ( ১৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘আমার দেখা আল্লামা সাঈদী’ বইয়ের প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মাসুদ সাঈদী বলেন, ‘যুদ্ধাপরাধের টোটাল অভিযোগটাই হলো একটা নাটক।’

তিনি বলেন, ‘ভারতীয় রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের ওপর চেপে বসত, তখন সবার আগে বাঘের মতো গর্জে উঠত আল্লামা সাঈদীর কণ্ঠ।’

তিনি আরও বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার হাস্যকর মামলায় আল্লামা সাঈদীকে ২০১০ সালের ২৯ জুন গ্রেফতার করা হয়। কিন্তু বিচার করেছে তথাকথিত যুদ্ধাপরাধ মামলায়। আল্লামা সাঈদীকে যুদ্ধাপরাধ মামলায় গ্রেফতার করার মতো প্রমাণাদি সরকারের হাতে ছিল না। তাকে অন্যায়ভাবে আটকে রাখায় মুসলিম উম্মাহর ক্ষতি হয়েছে, বাংলাদেশের ক্ষতি হয়েছে।’

বইয়ের প্রকাশনা উৎসব ও ‘আল্লামা সাঈদীর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ সফিক উল্লাহ আল মাদানীসহ অন্যরা বক্তব্য দেন।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

ভারতের নির্দেশে সাঈদীকে হত্যা করেন শেখ হাসিনা: মাসুদ সাঈদী

আপডেট সময় : ১২:০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪