ঢাকা ১২:০৪ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

প্রবাসীর ভোটের অধিকারই হবে সরকারের সফলতা

  • আপডেট সময় : ০৯:৫৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • ৯৪ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী দেড় কোটি বাংলাদেশি প্রবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন। প্রক্রিয়াগত জটিলতা আর তথ্যের ঘাটতি থাকায় পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আইনি ব্যবস্থা থাকলেও তা বাস্তবায়িত হচ্ছে না। বিশাল এই নাগরিকদের জন্য কার্যকরী ব্যবস্থা নেওয়ার উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারকেও জানানো হয়েছে। মনে রাখতে হবে, দেড় কোটি প্রবাসীর ভোটের অধিকারই হবে সরকারের সফলতা। তাছাড়া দূতাবাসগুলোকেও সংস্কারের আওতায় আনা উচিত।

রোববার জাতীয় প্রেস ক্লাবে ‘আগামী নির্বাচনে প্রবাসী নাগরিকদের অংশগ্রহণের প্রক্রিয়া’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা।

সাপ্তাহিক সুরমা লন্ডনের সম্পাদক শামসুল আলম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, অতিশ দিপংকর ইউনিভার্সিটির ভিসি ড. মোহাম্মদ জাহাঙ্গির আলম, নির্বাচন কমিশনের এনআইডি পরিচালক এ এস এম হুমায়ুন কবির, প্রবীণ সাংবাদিক শফিক রেহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার, মালয়েশিয়া চেম্বারের পরিচালক মাহবুব আলম প্রমুখ।

শফিক রেহমান বলেন, বিদেশে বাংলাদেশের যেসব দূতাবাস রয়েছে, তারা আসলে কি কাজ করে এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাজ করা উচিত। দেশের বিভিন্ন খাতে এখন সংস্কার হচ্ছে, বিদেশি দূতাবাসগুলোকেও সংস্কারের মধ্যে আনা উচিত।

তিনি বলেন, ইংল্যান্ডের ডারহাম বিশ্ববিদ্যালয় পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেছিল। অথচ আমার সন্দেহ, তিনি বাংলা লিখতে পারেন কি না। বিশ্ববিদ্যালয়টিতে একটি বঙ্গবন্ধু চেয়ারও আছে। আমার বলব, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এখনই চিঠি লেখা, যাতে তারা বঙ্গবন্ধু চেয়ার অপসারণ করে এবং শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি বাতিল করে।

ড. জাহাঙ্গির আলম বলেন, ৪১টি দেশে প্রবাসীদের ভোটাধিকারের অধিকার রয়েছে। আমাদের দেশেও সেটা করার সক্ষমতা রয়েছে। আমরা চাই বিশ্বের ৪২তম দেশ হোক বাংলাদেশ।

মাহিন সরকার বলেন, প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো এবং তাদের ক্ষেত্রে যত সমস্যা রয়েছে তার সমাধান করতে হবে অন্তর্বর্তী সরকারকে। ইতোমধ্যে প্রবাসীদের কি ধরনের সমস্যা রয়েছে, দেশের বাইরের সমস্যা নিয়েও কথা বলেছি।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

প্রবাসীর ভোটের অধিকারই হবে সরকারের সফলতা

আপডেট সময় : ০৯:৫৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪