ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

সাকিব ইস্যুতে আইসিসি ও ইসিবিতে চলছে আলাপ, নিষেধাজ্ঞায় পড়বে কী বিসিবি?

  • আপডেট সময় : ১১:২৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

দুই দিন আগেই খবরটি সবার কাছে পৌঁছে গিয়েছিল, অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই ঘোষণাটিও বিবৃতি আকারে দিয়ে দিল। বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ করা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) রাতে আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি নিশ্চিত করেছে যে ইংল্যান্ডের ল্যাবে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন শনাক্তের পর ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় পড়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) আওতাধীন প্রতিযোগিতায় বোলিং থেকে নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটসহ বাংলাদেশের বাইরে অন্যান্য ঘরোয়া লিগেও তিনি বোলিং করতে পারবেন না। আইসিসি স্বীকৃত একটি টেস্টিং সেন্টারে সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইসিসির অবৈধ বোলিং অ্যাকশন সংক্রান্ত নিয়মের ১১.৩ ধারা অনুযায়ী, কোনো জাতীয় ক্রিকেট সংস্থা যদি ঘরোয়া প্রতিযোগিতায় কোনো খেলোয়াড়কে বোলিং নিষিদ্ধ করে, সেই নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে আন্তর্জাতিক এবং অন্যান্য দেশের ঘরোয়া প্রতিযোগিতাতেও কার্যকর হয়।

তবে, নিয়মের ১১.৪ ধারা অনুসারে, সাকিব আইসিসি স্বীকৃত টেস্টিং সেন্টারে পুনরায় পরীক্ষা দিতে পারবেন। তার বোলিং অ্যাকশন বৈধ প্রমাণিত হলে তিনি আবার আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে বোলিং করার অনুমতি পাবেন।

বোলিং নিষেধাজ্ঞার পরেও সাকিব ব্যাটার হিসেবে আন্তর্জাতিক এবং ঘরোয়া সব ধরনের ক্রিকেটে অংশ নিতে পারবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, সাকিব শিগগিরই পুনর্মূল্যায়নের জন্য পরীক্ষা দেবেন, যাতে তার বোলিং অ্যাকশন বৈধ প্রমাণিত হয়।

বিসিবি বিষয়টি নিয়ে ইসিবি, আইসিসি এবং সাকিবের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। তবে বিসিবি এই মুহূর্তে এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

সাকিব ইস্যুতে আইসিসি ও ইসিবিতে চলছে আলাপ, নিষেধাজ্ঞায় পড়বে কী বিসিবি?

আপডেট সময় : ১১:২৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪