ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

‘ট্যাগের রাজনীতি থেকে এখনো বের হতে পারিনি’: আসিফ নজরুল

  • আপডেট সময় : ১১:৪৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • ৯৬ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

ট্যাগের রাজনীতি থেকে বের হতে না পারলে জুলাই গণঅভ্যুত্থান বৃথা হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, শেখ হাসিনার আমলে হয়রানি করার জন্য জেনে-বুঝে ট্যাগ দেওয়া হতো। সেই ট্যাগের রাজনীতি থেকে আমরা এখনো বের হতে পারিনি।

গণঅভ্যুত্থান নিয়ে তিনি বলেন, ট্যাগ দিয়ে মানুষকে অপরাধী বানিয়ে আওয়ামী লীগ যে রাজনীতি করত, তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যদি তা না পারি তাহলে জুলাই গণঅভ্যুত্থান বৃথা হয়ে যাবে।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শত শত মানুষের জীবনের বিনিময়ে সেই পরিস্থিতি থেকে আমরা মুক্তি পেয়েছি, এমনটা উল্লেখ করে আসিফ নজরুল বলেন, এখন যদি বৈষম্য দূর করা না যায়, তাহলে গণঅভ্যুত্থানে নিহতদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।

এ সময় সাহিত্য, গল্প, উপন্যাসের মধ্য দিয়ে অন্যায়ের প্রতিবাদ জারি রাখার তাগিদ দিয়ে আওয়ামী লীগের আমলের চেয়েও ভালো বাংলাদেশ গড়ার আহ্বান জানান আইন উপদেষ্টা।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

‘ট্যাগের রাজনীতি থেকে এখনো বের হতে পারিনি’: আসিফ নজরুল

আপডেট সময় : ১১:৪৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪