ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নবগঠিত কমিটিকে নিয়ে সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিতি সভা ও ইফতার আজ ঐতিহাসিক “বদর” দিবস সিলেটের জকিগঞ্জে ১০,২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র)

ভাঙ্গনের কবলে মোংলা খেয়াঘাট, চরম ঝুঁকি নিয়ে পার হচ্ছে যাত্রীরা

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০৩:৪৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

বাগেরহাটের মোংলা উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ খেয়াঘাট হচ্ছে মামারঘাট খেয়াঘাট। এ ঘাটটি বাসষ্টান্ড, মোংলা বন্দর কর্তৃপক্ষ, মোংলা ইপিজেডসহ কর্মজীবীদের মধ্যে সংযোগ সৃষ্টি করেছে। কিন্তু নদী ভাঙ্গনের কবলে পড়ে যানবাহন ও জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়েছে পড়েছে এ ঘাটটি। বেহাল এ খেয়াঘাট দিয়ে প্রতিদিন শত-শত মানুষ চরম ঝুঁকি নিয়ে পারাপার করছেন। সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়ায় খেয়াঘাটটিতে ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় স্থানীয়দের। দ্রুত সময়ে সংস্কারের মাধ্যমে এ ঘাটটি পারাপারের উপযোগী করার দাবি স্থানীদের।

সরেজমিনে পৌর শহরের মামার ঘাটের খেয়াঘাটে গিয়ে দেখা যায়, ঘাটটির অবস্থা খুবই খারাপ। নদী ভাঙনের কারণে ঘাটে যাওয়ার রাস্তাটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীতে ওয়াপদা রাস্তার তিন ভাগের দুই ভাগ ভেঙে গেছে। অবশিষ্ট যে অংশ আছে, তার ওপর দিয়ে ঝুঁকি নিয়ে মানুষ, মোটরসাইকেল ও ভ্যান খেয়ার ট্রলারে উঠছে। তাছাড়া সরু রাস্তার ওপর দিয়ে খেয়া ট্রলারে উঠতে গিয়ে প্রতিনিয়ত বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষ, বৃদ্ধ-বৃদ্ধা, শিশু-কিশোর, গুরুতর অসুস্থ রোগী, মোটরসাইকেল চালক ও ভ্যান চালকদের। মাঝে মধ্যে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

খেয়া পার হতে যাত্রীরা বলেন, সরকার এখান থেকে প্রতিবছর রাজস্ব আয় করে থাকে। ঘাটটির উন্নয়নে কারও মাথাব্যথা নেই। প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই ঘাট দিয়ে নদীপার হয়। দ্রুত এই সমস্যার সমাধানের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

ঘাট পারাপার মাঝি মাল্লা সমিতির সভাপতি বেল্লাল হোসেন বলেন, প্রতিদিন এ খেয়াঘাট দিয়ে শত শত মানুষ পার হয়। ঘাটটির অবস্থা খুবই নাজুক। ঘাটটি পার হওয়ার সময় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করা হয়েছে।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মোংলা পোর্ট পৌরসভার প্রশাসক আফিয়া শারমিন বলেন, খেয়া ঘাটটির অবস্থা খুবই খারাপ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এটি সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ কর্মকর্তা।

শামীম হাসান/এমএস

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার

ভাঙ্গনের কবলে মোংলা খেয়াঘাট, চরম ঝুঁকি নিয়ে পার হচ্ছে যাত্রীরা

আপডেট সময় : ০৩:৪৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪