ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

‘প্রত্যেক ইসরাইলি হয় সন্ত্রাসী নয় সন্ত্রাসীর সন্তান’: রানি এলিজাবেথ

  • আপডেট সময় : ১১:০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

ইসরাইলিদের খুব একটা ভালো চোখে দেখতেন না যুক্তরাজ্যের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ। ‘প্রত্যেক ইসরাইলিকে তিনি হয় সন্ত্রাসী নয় সন্ত্রাসীর সন্তান’ মনে করতেন বলে দাবি করেছেন ইসরাইলের সাবেক প্রেসিডেন্ট রিউভেন রিভলিন।

সম্প্রতি লন্ডনে হাইফা’র টেকনিয়ন ইন্সটিটিউট অব টেকনোলজির শতবর্ষপূর্তিঅনুষ্ঠানে দেওয়া এক ভাষণে এমন চাঞ্চল্যকর মন্তব্য করেন তিনি। ইসরাইল ইস্যুতে প্রয়াত রানির অবস্থান নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন রিভলিন, ‘আমাদের সঙ্গে রানি দ্বিতীয় এলিজাবেথের সম্পর্ক একটু কঠিন ছিল। কারণ তিনি মনে করতেন প্রত্যেক ইসরাইলি হয় সন্ত্রাসী নয় সন্ত্রাসীর সন্তান।’

রানি দ্বিতীয় এলিজাবেথের আমলে বাকিংহ্যাম প্রাসাদে ইসরাইলিদের প্রবেশ নিষিদ্ধ ছিল উল্লেখ করে রিভেলিন যোগ করেন, ‘তিনি (দ্বিতীয় এলিজাবেথ) কোন ইসরাইলি কর্মকর্তাকে বাকিংহ্যাম প্রাসাদে প্রবেশ করতে দিতেন না। শুধু আন্তর্জাতিক কোন উপলক্ষ হলে এর ব্যত্যয় ঘটত।’

দীর্ঘ ৭০ বছর ব্রিটিশ সিংহাসনে থাকা দ্বিতীয় এলিজাবেথ বিভিন্ন দেশে রাষ্ট্রীয় সফর করেছেন। তবে কখনোই ইসরাইল সফরে যাননি তিনি। তবে বর্তমান রাজা তৃতীয় চার্লস তিনবার ইসরাইল সফর করেছেন। এর মধ্যে ১৯৯৫ ও ২০১৬ সালে যথাক্রমে ইসরাইলের সাবেক দুই প্রধানমন্ত্রী ইটঝাক রাবিন ও শিমন পেরেসের শেষকৃত্যে যোগ দিতে ইসরাইল সফর করেন তিনি। আর ২০২০ সালে প্রথমবার আনুষ্ঠানিক সফরে দেশটিতে যান তৃতীয় চার্লস। রিভেলিনের মতে, রানি দ্বিতীয় এলিজাবেথের তুলনায় রাজা তৃতীয় চার্লস বরাবরই ইসরাইলিদের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আচরণ করেছেন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

‘প্রত্যেক ইসরাইলি হয় সন্ত্রাসী নয় সন্ত্রাসীর সন্তান’: রানি এলিজাবেথ

আপডেট সময় : ১১:০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪