ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য! দলীয় শৃঙ্খলা ভঙ্গ: জকিগঞ্জ ও কানাইঘাট শ্রমিক দলের শীর্ষ ৬ নেতা বহিষ্কার জকিগঞ্জে আলেম-উলামা ও ইসলাম নিয়ে কটুক্তির অভিযোগে সাবেক চেয়ারম্যান আব্দুল খালিকের বিরুদ্ধে প্রতিবাদ। সিলেট-০৫ আসনের ১০ দলীয় জোট প্রার্থী মুফতি আবুল হাসানের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে সমন্বয় সভা সম্পন্ন বিয়ানীবাজারে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট: জরুরি রক্ষণাবেক্ষণ কাজ ২৪–২৬ জানুয়ারি নতুন চারটি থানা ও দুইটি বিভাগ গঠনের অনুমোদন দিল সরকার

বিজয় দিবস উপলক্ষে তিতুমীর কলেজে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • জনতা টিভি
  • আপডেট সময় : ১১:০৩:১২ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • ৩১০ বার পড়া হয়েছে

বিজয় দিবস উপলক্ষে সরকারি তিতুমীর কলেজে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে সরকারি তিতুমীর কলেজে অনুষ্ঠিত হয়েছে একটি প্রীতি ফুটবল ম্যাচ।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় কলেজ মাঠে আয়োজিত খেলায় লাল দল বনাম সবুজ দল অংশগ্রহণ করে।

আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলাটি শেষ হয় ৩-২ গোলে।

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এ প্রীতি ফুটবল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন ও উপভোগ করেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মণ্ডল এবং উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মণ্ডল বলেন, ফুটবল ম্যাচ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের এমন উৎসবমুখর পরিবেশ দেখে আমি অত্যন্ত আনন্দিত। আমি দুটি দলের খেলোয়াড়দের শুভকামনা জানাই।

উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, বর্তমান সময়ে মোবাইল নির্ভর জীবনের বাইরে এসে শিক্ষার্থীরা এমন সুন্দর খেলাধুলায় অংশগ্রহণ করছে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমি ফুটবল দলগুলোর প্রতি শুভকামনা জানাই এবং বিশ্বাস করি, আমাদের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের খেলায় অংশ নিলেও ভালো করবে।

মোঃ রাব্বি / এ এস

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র)

বিজয় দিবস উপলক্ষে তিতুমীর কলেজে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:০৩:১২ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪