ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

ইবি সাধারণ কর্মচারী সমিতির সভাপতি শাহিনুর, সম্পাদক শফিকুল

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০৫:৫০:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ কর্মচারী সমিতির দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে মো. শাহিনুর ইসলাম সভাপতি ও মো. শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) সাধারণ কর্মচারী সমিতি নির্বাচন ২০২৪ এর নির্বাচন কমিশনার খন্দকার আব্দুল মজিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

তফসিল অনুযায়ী ৪ ডিসেম্বর ১৫ টি পদের বিপরীতে ১ টি প্যানেলে ১৫ টি মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা পড়েছে। পদের বিপরীতে কোন মনোনয়নপত্র জমা না পড়ায় ঘোষিত তফসিল মোতাবেক ‘মোঃ শাহিনুর ইসলাম’ এবং ‘মোঃ শফিকুল ইসলাম’ এর নেতৃত্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫ জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে ।

এতে পরিবহন শাখার কর্মচারী মো. শাহিনুর ইসলাম সভাপতি এবং এস্টেট অফিসের মো. শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্য নির্বাচিত সদস্যরা হলেন সহ-সভাপতি খন্দকার একরাম হোসেন, মোঃ মোজাম্মেল হক, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ, কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মীর আহম্মদ হোসেন , দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ আকমল হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ রেন্টু মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আব্দুস সালাম, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন (নয়ন), ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইদ্রিস আলী, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ আনোয়ারা বেগম, নির্বাহী সদস্য মোঃ মোস্তফা কামাল ও মহিলা নির্বাহী সদস্য জেবুন নাহার।

নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সকলকে ধন্যবাদ জানান। তারা সহায়ক কর্মচারীদের নীতিমালা সংক্রান্ত যে সমস্ত জটিলতা আছে সেগুলোর সমাধানসহ আগামী দিনে সকল কর্মচারীদের সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইরফান উল্লাহ্/এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

ইবি সাধারণ কর্মচারী সমিতির সভাপতি শাহিনুর, সম্পাদক শফিকুল

আপডেট সময় : ০৫:৫০:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪